আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলেই দেশের মানুষের উন্নয়ন হয়- সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সর্বক্ষে‌ত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলেই দেশের মানুষের উন্নয়ন হয়।

আজ বিকেলে (২৯ ফেব্রুয়ারি)জামালপুরের ইসলামপুরে মলমগঞ্জ বাজার কাচারি মাঠে তাঁকে দেয়া সংবর্ধনা ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

পদ্মাসেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল নির্মাণের বিষয় তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎসহ সকলক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। দেশের অর্থনীতির পরিধি বেড়েছে। বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। শেখ হাসিনা দেশ চালাচ্ছেন বলেই আজ এতো উন্নয়ন সম্ভব হয়েছে।

মোঃ ফরিদুল হক খান আরো বলেন, সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা কর্মসূচির আওতা বাড়ানোর পাশাপাশি ভাতার পরিমাণ ক্রমাগতভাবে বৃদ্ধি করে দুঃস্থ-অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন। ইতোমধ্যে ৩৯৪টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হয়েছে।

পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলম বাবলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক আঃ খালেক আকন্দ, মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজি আজাদ তানিয়া, যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথি, ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান প্রমূখ বক্তব্য প্রদান করেন।
জামালপুর,বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলেই দেশের মানুষের উন্নয়ন হয়- সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সর্বক্ষে‌ত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলেই দেশের মানুষের উন্নয়ন হয়।

আজ বিকেলে (২৯ ফেব্রুয়ারি)জামালপুরের ইসলামপুরে মলমগঞ্জ বাজার কাচারি মাঠে তাঁকে দেয়া সংবর্ধনা ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

পদ্মাসেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল নির্মাণের বিষয় তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎসহ সকলক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। দেশের অর্থনীতির পরিধি বেড়েছে। বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। শেখ হাসিনা দেশ চালাচ্ছেন বলেই আজ এতো উন্নয়ন সম্ভব হয়েছে।

মোঃ ফরিদুল হক খান আরো বলেন, সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা কর্মসূচির আওতা বাড়ানোর পাশাপাশি ভাতার পরিমাণ ক্রমাগতভাবে বৃদ্ধি করে দুঃস্থ-অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন। ইতোমধ্যে ৩৯৪টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হয়েছে।

পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলম বাবলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক আঃ খালেক আকন্দ, মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজি আজাদ তানিয়া, যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথি, ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান প্রমূখ বক্তব্য প্রদান করেন।
জামালপুর,বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock