ঢাকা চাকা ও গুলশান চাকা’র ভাড়া পাঁচ (৫) টাকা কমানোর নির্দেশ ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের

গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী ‘ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকা’র ভাড়া প্রতিটি স্টপেজে পাঁচ (৫) টাকা কমানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। এই নির্দেশনা আগামীকাল ২৩ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে গুলশান নগর ভবনে ডিএনসিসি মেয়রের সম্মেলন কক্ষে গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী কমিউনিটি বাস সেবা নাগরিক বান্ধব করা বিষয়ক এক সভায় এই নির্দেশ দিয়েছেন মেয়র মোঃ আতিকুল ইসলাম।

সভায় ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকা’র প্রতিনিধিসহ ডিএমপি’র (ঢাকা মেট্রোপলিটন পুলিশ), গুলশান সোসাইটি, বনানী সোসাইটি ও বারিধারা সোসাইটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘নিয়ম না মেনে চাইলেই ভাড়া বাড়িয়ে দেয়া যাবে না। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই ভাড়া সমন্বয় করতে হবে। যাত্রীদের কেমন সেবা দেয়া হচ্ছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভাড়া অনুযায়ী যাত্রীদের সেবার মান নিশ্চিত করেই বাস চালাতে হবে।’

মেয়র আরও বলেন, ‘যে শর্তে ঢাকা চাকা ও গুলশান চাকা বাসা সার্ভিস চালু করা হয়েছিল সেই শর্তগুলো মেনে চলতে হবে। প্রতিটি গাড়িতে সিসি ক্যামেরা থাকবে, কার্যকরী ও সচল এসি থাকবে। বাসের পরিবেশ নোংরা থাকা যাবে না। আরামদায়ক সিটি থাকতে হবে। এসব কিছু তদারকি করার জন্য এবং একটি স্মার্ট, আধুনিক, গণবান্ধব, মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক করে একটি কমিটি গঠন করে দেয়া হবে। কমিটিতে সোসাইটির প্রতিনিধি, ট্রাফিক বিভাগের প্রতিনিধি, পরিবহন কোম্পানির প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে। এই কমিটি সার্বিক বিষয়ে প্রত্যেক মাসে একবার সভা করবে।’

পরিবহন কোম্পানির প্রতিনিধির এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘বাসা চলাচল ও বাসা পার্কিং করার বিষয়ে ডিএনসিসি সার্বিক সহযোগিতা প্রদান করবে। তবে যাত্রীদের সেবার মান নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে৷ টিকিট কাউন্টার থেকে সৃষ্ট বর্জ্য নিয়মিত অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।’

সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, মহাব্যবস্থাপক (পরিবহন) সালমা আক্তার খুকী প্রমুখ।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা চাকা ও গুলশান চাকা’র ভাড়া পাঁচ (৫) টাকা কমানোর নির্দেশ ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের

গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী ‘ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকা’র ভাড়া প্রতিটি স্টপেজে পাঁচ (৫) টাকা কমানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। এই নির্দেশনা আগামীকাল ২৩ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে গুলশান নগর ভবনে ডিএনসিসি মেয়রের সম্মেলন কক্ষে গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী কমিউনিটি বাস সেবা নাগরিক বান্ধব করা বিষয়ক এক সভায় এই নির্দেশ দিয়েছেন মেয়র মোঃ আতিকুল ইসলাম।

সভায় ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকা’র প্রতিনিধিসহ ডিএমপি’র (ঢাকা মেট্রোপলিটন পুলিশ), গুলশান সোসাইটি, বনানী সোসাইটি ও বারিধারা সোসাইটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘নিয়ম না মেনে চাইলেই ভাড়া বাড়িয়ে দেয়া যাবে না। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই ভাড়া সমন্বয় করতে হবে। যাত্রীদের কেমন সেবা দেয়া হচ্ছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভাড়া অনুযায়ী যাত্রীদের সেবার মান নিশ্চিত করেই বাস চালাতে হবে।’

মেয়র আরও বলেন, ‘যে শর্তে ঢাকা চাকা ও গুলশান চাকা বাসা সার্ভিস চালু করা হয়েছিল সেই শর্তগুলো মেনে চলতে হবে। প্রতিটি গাড়িতে সিসি ক্যামেরা থাকবে, কার্যকরী ও সচল এসি থাকবে। বাসের পরিবেশ নোংরা থাকা যাবে না। আরামদায়ক সিটি থাকতে হবে। এসব কিছু তদারকি করার জন্য এবং একটি স্মার্ট, আধুনিক, গণবান্ধব, মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক করে একটি কমিটি গঠন করে দেয়া হবে। কমিটিতে সোসাইটির প্রতিনিধি, ট্রাফিক বিভাগের প্রতিনিধি, পরিবহন কোম্পানির প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে। এই কমিটি সার্বিক বিষয়ে প্রত্যেক মাসে একবার সভা করবে।’

পরিবহন কোম্পানির প্রতিনিধির এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘বাসা চলাচল ও বাসা পার্কিং করার বিষয়ে ডিএনসিসি সার্বিক সহযোগিতা প্রদান করবে। তবে যাত্রীদের সেবার মান নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে৷ টিকিট কাউন্টার থেকে সৃষ্ট বর্জ্য নিয়মিত অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।’

সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, মহাব্যবস্থাপক (পরিবহন) সালমা আক্তার খুকী প্রমুখ।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO