রপ্তানি উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে বহুমুখী করা হবে- বাণিজ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি বাড়াতে আগামী বছর থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে বহুমুখী করা হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘ দেশিয় পণ্যে বিদেশি ক্রেতাদের আকর্ষণ আনতে আগামী মেলায় সেমিনার,সিম্পোজিয়ামের আয়োজন করা হবে। রপ্তানি বাড়াতে দেশের উৎপাদিত পণ্য নিয়ে এ আয়োজনে বিদেশি প্রতিনিধিদের ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণের ব্যবস্থা করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করবো বলে আশাকরি। ‘

মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) বিকালে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ -চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা -২০২৪’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন।

অনুষ্ঠানে এসময় এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মহাপরিচালক মাহবুবুর রহমান, টিসিবি’র চেয়ারম্যান বিগ্রে.জেনারেল আরিফুল ইসলাম, মন্ত্রণালয়ের অতি.সচিব নাভিদ শফিউল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তা, পুরস্কারপ্রাপ্ত অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম আরও বলেন, নতুন রপ্তানি পণ্য বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বর্ষপণ্য হস্তশিল্পকে গুরুত্ব দিয়ে সারাদেশে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ‘

অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন । মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মিজ আফরোজা খান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ২৮ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ এর উদোধন করেন। এবার মেলায় দেশি-বিদেশি ৩ শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ইতোমধ্যে, এ মেলায় ৩৯১.৮২ কোটি টাকা মূল্যের রপ্তানি আদেশ লাভ করেছে।

মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রপ্তানি উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে বহুমুখী করা হবে- বাণিজ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি বাড়াতে আগামী বছর থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে বহুমুখী করা হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘ দেশিয় পণ্যে বিদেশি ক্রেতাদের আকর্ষণ আনতে আগামী মেলায় সেমিনার,সিম্পোজিয়ামের আয়োজন করা হবে। রপ্তানি বাড়াতে দেশের উৎপাদিত পণ্য নিয়ে এ আয়োজনে বিদেশি প্রতিনিধিদের ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণের ব্যবস্থা করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করবো বলে আশাকরি। ‘

মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) বিকালে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ -চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা -২০২৪’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন।

অনুষ্ঠানে এসময় এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মহাপরিচালক মাহবুবুর রহমান, টিসিবি’র চেয়ারম্যান বিগ্রে.জেনারেল আরিফুল ইসলাম, মন্ত্রণালয়ের অতি.সচিব নাভিদ শফিউল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তা, পুরস্কারপ্রাপ্ত অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম আরও বলেন, নতুন রপ্তানি পণ্য বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বর্ষপণ্য হস্তশিল্পকে গুরুত্ব দিয়ে সারাদেশে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ‘

অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন । মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মিজ আফরোজা খান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ২৮ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ এর উদোধন করেন। এবার মেলায় দেশি-বিদেশি ৩ শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ইতোমধ্যে, এ মেলায় ৩৯১.৮২ কোটি টাকা মূল্যের রপ্তানি আদেশ লাভ করেছে।

মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock