রাজধানীর শাহজাহানপুরে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ এলাকায় ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে আনোয়ারা নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি এক পুলিশ কর্মকর্তার বাসায় গৃহকর্মীর কাজ করতো। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর। সোমবার(১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে।খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আনোয়ারার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৌহার্দ গ্রামে। বাবার নাম মৃত কমল মিয়া। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার।

হাসপাতালে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি খবর পান, ভবনের ছাদ থেকে পড়ে গেছেন এক গৃহকর্মী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, শাহজাহানপুর থানাধীন মালিবাগ পকেট গেট ১৭৭/১৭৮ নম্বর মাধবীলতা ভবনে ডিবির মিরপুর বিভাগের সহকারী কমিশনার তরিকুল ইসলামের বাসায় কাজ করতেন আনোয়ারা। ছাদের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, তিনি ছাদের কার্নিশ দিয়ে একা একা হাঁটছিলেন। সেই ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেছেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
ঢাকা,সোমবার ১৯ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর শাহজাহানপুরে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ এলাকায় ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে আনোয়ারা নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি এক পুলিশ কর্মকর্তার বাসায় গৃহকর্মীর কাজ করতো। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর। সোমবার(১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে।খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আনোয়ারার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মৌহার্দ গ্রামে। বাবার নাম মৃত কমল মিয়া। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার।

হাসপাতালে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তিনি খবর পান, ভবনের ছাদ থেকে পড়ে গেছেন এক গৃহকর্মী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, শাহজাহানপুর থানাধীন মালিবাগ পকেট গেট ১৭৭/১৭৮ নম্বর মাধবীলতা ভবনে ডিবির মিরপুর বিভাগের সহকারী কমিশনার তরিকুল ইসলামের বাসায় কাজ করতেন আনোয়ারা। ছাদের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, তিনি ছাদের কার্নিশ দিয়ে একা একা হাঁটছিলেন। সেই ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেছেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
ঢাকা,সোমবার ১৯ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock