রাজধানীর কদমতলী এলাকা থেকে দুই লাখ ৩০ হাজার ৯০০ টাকার জালনোটসহ এক যুবক আটক

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ ৩০ হাজার ৯০০ টাকার জালনোটসহ জিসান হোসেন রিফাত (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে দুই লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের জালনোট ও তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এম জে সোহেল জানান, আটক জিসান বিভিন্ন সামাজিক যোগযোগমাধ্যমের সাহায্যে জাল টাকা তৈরির দক্ষতা অর্জন করেন। এরপর কম সময়ে অল্প পুঁজিতে অধিক অর্থ উপার্জনের উদ্দেশে জাল টাকা প্রস্তুত করার পরিকল্পনা করেন। সে অনুযায়ী জাল টাকা তৈরির প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় করেন এবং জাল টাকা সরবরাহের জন্য জাল টাকা তৈরি ও সরবরাহকারী বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও গ্রুপে সংযুক্ত হন।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, এ চক্রটি বিভিন্ন গ্রুপে জাল টাকা তৈরির প্রযুক্তি আদান-প্রদান করে এবং জাল টাকা বিক্রির জন্য নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করে। জিসান একটি মেসেঞ্জার গ্রুপ খুলে জাল নোটগুলো বিক্রয় করতেন। বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে কমেন্ট দেখে তাদের সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট তৈরি করে অগ্রিম টাকা নিয়ে নিতেন। পরে তাদের সুবিধাজনক স্থানে জাল নোটগুলো সরবরাহ করতেন।

তিনি বলেন, জিসান ঢাকার কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর, ডেমরা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় তৈরিকৃত জাল নোট সরবরাহ করতেন। তিনি প্রতি এক লাখ টাকা মূল্যের জাল নোট ১০-১৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করতেন।এ পর্যন্ত জিসান বিভিন্ন সময়ে প্রায় দুই কোটি মূল্যমানের জাল নোটের ব্যবসা করেছেন বলে জানা যায়।জাল টাকা তৈরি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার।
ঢাকা,শুক্রবার ১৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কদমতলী এলাকা থেকে দুই লাখ ৩০ হাজার ৯০০ টাকার জালনোটসহ এক যুবক আটক

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ ৩০ হাজার ৯০০ টাকার জালনোটসহ জিসান হোসেন রিফাত (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে দুই লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের জালনোট ও তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এম জে সোহেল জানান, আটক জিসান বিভিন্ন সামাজিক যোগযোগমাধ্যমের সাহায্যে জাল টাকা তৈরির দক্ষতা অর্জন করেন। এরপর কম সময়ে অল্প পুঁজিতে অধিক অর্থ উপার্জনের উদ্দেশে জাল টাকা প্রস্তুত করার পরিকল্পনা করেন। সে অনুযায়ী জাল টাকা তৈরির প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় করেন এবং জাল টাকা সরবরাহের জন্য জাল টাকা তৈরি ও সরবরাহকারী বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও গ্রুপে সংযুক্ত হন।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, এ চক্রটি বিভিন্ন গ্রুপে জাল টাকা তৈরির প্রযুক্তি আদান-প্রদান করে এবং জাল টাকা বিক্রির জন্য নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করে। জিসান একটি মেসেঞ্জার গ্রুপ খুলে জাল নোটগুলো বিক্রয় করতেন। বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে কমেন্ট দেখে তাদের সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট তৈরি করে অগ্রিম টাকা নিয়ে নিতেন। পরে তাদের সুবিধাজনক স্থানে জাল নোটগুলো সরবরাহ করতেন।

তিনি বলেন, জিসান ঢাকার কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর, ডেমরা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় তৈরিকৃত জাল নোট সরবরাহ করতেন। তিনি প্রতি এক লাখ টাকা মূল্যের জাল নোট ১০-১৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করতেন।এ পর্যন্ত জিসান বিভিন্ন সময়ে প্রায় দুই কোটি মূল্যমানের জাল নোটের ব্যবসা করেছেন বলে জানা যায়।জাল টাকা তৈরি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার।
ঢাকা,শুক্রবার ১৬ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock