অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রির সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ মোট ০৫ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকা হতে অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রির সংঘবদ্ধ চক্রের মূলহোতা মোঃ জাহাঙ্গীর আলমসহ মোট ০৫ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩; বিপুল পরিমাণ নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার উদ্ধার।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত জঙ্গি, সাইবার ক্রাইম, সন্ত্রাসী, ছিনতাইকারী, মানবপাচারকারী, চাঁদাবাজ, নৈরাজ্যকারী, বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ী, প্রতারক চক্র, ধর্ষক এবং হত্যাকারী ছাড়াও বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রয়কারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‍্যাব সদা সচেষ্ট।

অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রয়কারী চক্রের কতিপয় সদস্যরা দীর্ঘদিন যাবৎ রাজধানীর নিউমার্কেট এলাকায় বিনা অনুমতিতে বিক্রয় করে আসছে। এরই প্রেক্ষিতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল ও বিটিআরসির প্রতিনিধিদের উপস্থিতিতে ১৩/০২/২০২৪ তারিখ ১৭০০ ঘটিকার সময় রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রয়কারী চক্রের মূলহোতা ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩০), পিতা-মৃত শফিউল্লাাহ, সাং-চর মজলিশপুর, থানা- সোনাগাজী, জেলা-ফেনী এবং তার সহযোগী ২। মোঃ ফয়সাল হোসেন (২৭), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, সাং- ফতেপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর, ৩। মোঃ আশিক শেখ (২০), পিতা-মৃত সালাম শেখ, সাং-নয়াপাড়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, ৪। মোঃ শরিফুল (২৪), পিতা-সিরাজুল ইসলাম, সাং-নয়াপাড়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, ৫। মোঃ রাসেল (২৬), পিতা-মৃত আব্দুর বাতেন, সাং-শেখেরগাঁও, থানা-মেঘনা, জেলা-কুমিল্লাদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকালে এই চক্রের সদস্যদের হেফাজত হতে ১২ টি নেটওয়ার্ক বুস্টার, ১৬ টি বুস্টার আউটডোর এন্টিনা, ০৩ টি রেডিও ট্রান্সমিটার, ১২ টি বুস্টার ইনডোর এন্টিনা, ০৩ টি বুস্টার ক্যাবল, ১৮ টি কনভার্টার, ১৫ টি চার্জার, ১০ টি মোবাইল ফোন, ২০ টি সীম কার্ড, ০৩ টি হাত ঘড়ি, ০১ টি ড্রাইভিং লাইসেন্স, ০২ টি এনআইডি কার্ড, ০৪ টি এটিএম কার্ড এবং নগদ ৯,৫৩০/- টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা জানায় যে, তারা বিগত পাঁচ বছর যাবৎ অবৈধভাবে নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রয় করে আসছে। ধৃত আসামিরা রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠান হতে অবৈধভাবে নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতো। এছাড়াও তারা হোয়াটস অ্যাপ্ ও ফেসবুক পেইজের মাধ্যমে উচ্চ মূল্যে বিভিন্ন ব্যক্তির নিকট অবৈধভাবে নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার এর যন্ত্রাংশ লাইসেন্স ব্যতিত বিক্রি করে থাকে। উক্ত রেডিও ট্রান্সমিটার ও নেটওয়ার্ক বুস্টার টুজি, থ্রিজি এবং ফোরজি মোবাইল নেটওয়ার্ক এর কার্যক্ষমতাকে প্রভাবিত করতে সক্ষম। এই কারণে বিভিন্ন অপরাধীরা অপরাধ করার উদ্দেশ্যে উচ্চ মূল্যে এইসব অবৈধ ডিভাইস ক্রয় করে দূর্গম এলাকায় থেকে যে কোন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করতে পারে। এভাবে অপরাধীরা নির্বিঘেœ অপরাধ করে নিজেদের আড়াল করে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারী এড়ানোর অপচেষ্টা করে থাকে। ধৃত আসামীরা আরও জানায় যে, ফোর-জি রাউটার আমদানির নামে এসকল যন্ত্রাংশসমূহ বাংলাদেশের বাজারে নিয়ে আসে। এছাড়াও বিভিন্ন চোরাই পথের মাধ্যমেও তারা এসব যন্ত্রাংশ আমদানি করে থাকে। পরবর্তীতে তারা হোয়াটসঅ্যাপে বা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে এসকল যন্ত্রাংশসমূহ উচ্চমূল্যে বিভিন্ন অপরাধী চক্রের কাছে বিক্রয় করে থাকে। এই চক্রটি বিগত পাঁচ বছরে অজ¯্র রেডিও ট্রান্সমিটার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয় করেছে। চক্রটি প্রতি সেট এন্টেনা ২০ হাজার টাকা এবং প্রতি সেট রেডিও ট্রান্সমিটার ৬ থেকে ৭ হাজার টাকার বিনিময়ে গ্রাহকদের কাছে বিক্রয় করে আসছে।

বিটিআরসির অনুমোদন ব্যতিত এসকল যন্ত্র এবং যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় বাংলাদেশের আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। ধৃত আসামীরা পাঁচ বছর যাবৎ অবৈধভাবে নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার এর ক্যাবলসহ যন্ত্রাংশসমূহ মজুদ, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছে।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর সে কিছুদিন একটি মোবাইল কোম্পানীর সেলস্ম্যান হিসেবে চাকুরী করে। ২০১৪ সালে সে ঢাকায় এসে সিসি ক্যামেরা মেরামত…করত।
ঢাকা,বুধবার ১৪ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রির সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ মোট ০৫ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকা হতে অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রির সংঘবদ্ধ চক্রের মূলহোতা মোঃ জাহাঙ্গীর আলমসহ মোট ০৫ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩; বিপুল পরিমাণ নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার উদ্ধার।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত জঙ্গি, সাইবার ক্রাইম, সন্ত্রাসী, ছিনতাইকারী, মানবপাচারকারী, চাঁদাবাজ, নৈরাজ্যকারী, বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ী, প্রতারক চক্র, ধর্ষক এবং হত্যাকারী ছাড়াও বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রয়কারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‍্যাব সদা সচেষ্ট।

অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রয়কারী চক্রের কতিপয় সদস্যরা দীর্ঘদিন যাবৎ রাজধানীর নিউমার্কেট এলাকায় বিনা অনুমতিতে বিক্রয় করে আসছে। এরই প্রেক্ষিতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল ও বিটিআরসির প্রতিনিধিদের উপস্থিতিতে ১৩/০২/২০২৪ তারিখ ১৭০০ ঘটিকার সময় রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রয়কারী চক্রের মূলহোতা ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩০), পিতা-মৃত শফিউল্লাাহ, সাং-চর মজলিশপুর, থানা- সোনাগাজী, জেলা-ফেনী এবং তার সহযোগী ২। মোঃ ফয়সাল হোসেন (২৭), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, সাং- ফতেপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর, ৩। মোঃ আশিক শেখ (২০), পিতা-মৃত সালাম শেখ, সাং-নয়াপাড়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, ৪। মোঃ শরিফুল (২৪), পিতা-সিরাজুল ইসলাম, সাং-নয়াপাড়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, ৫। মোঃ রাসেল (২৬), পিতা-মৃত আব্দুর বাতেন, সাং-শেখেরগাঁও, থানা-মেঘনা, জেলা-কুমিল্লাদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকালে এই চক্রের সদস্যদের হেফাজত হতে ১২ টি নেটওয়ার্ক বুস্টার, ১৬ টি বুস্টার আউটডোর এন্টিনা, ০৩ টি রেডিও ট্রান্সমিটার, ১২ টি বুস্টার ইনডোর এন্টিনা, ০৩ টি বুস্টার ক্যাবল, ১৮ টি কনভার্টার, ১৫ টি চার্জার, ১০ টি মোবাইল ফোন, ২০ টি সীম কার্ড, ০৩ টি হাত ঘড়ি, ০১ টি ড্রাইভিং লাইসেন্স, ০২ টি এনআইডি কার্ড, ০৪ টি এটিএম কার্ড এবং নগদ ৯,৫৩০/- টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা জানায় যে, তারা বিগত পাঁচ বছর যাবৎ অবৈধভাবে নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার বিক্রয় করে আসছে। ধৃত আসামিরা রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠান হতে অবৈধভাবে নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতো। এছাড়াও তারা হোয়াটস অ্যাপ্ ও ফেসবুক পেইজের মাধ্যমে উচ্চ মূল্যে বিভিন্ন ব্যক্তির নিকট অবৈধভাবে নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার এর যন্ত্রাংশ লাইসেন্স ব্যতিত বিক্রি করে থাকে। উক্ত রেডিও ট্রান্সমিটার ও নেটওয়ার্ক বুস্টার টুজি, থ্রিজি এবং ফোরজি মোবাইল নেটওয়ার্ক এর কার্যক্ষমতাকে প্রভাবিত করতে সক্ষম। এই কারণে বিভিন্ন অপরাধীরা অপরাধ করার উদ্দেশ্যে উচ্চ মূল্যে এইসব অবৈধ ডিভাইস ক্রয় করে দূর্গম এলাকায় থেকে যে কোন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করতে পারে। এভাবে অপরাধীরা নির্বিঘেœ অপরাধ করে নিজেদের আড়াল করে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারী এড়ানোর অপচেষ্টা করে থাকে। ধৃত আসামীরা আরও জানায় যে, ফোর-জি রাউটার আমদানির নামে এসকল যন্ত্রাংশসমূহ বাংলাদেশের বাজারে নিয়ে আসে। এছাড়াও বিভিন্ন চোরাই পথের মাধ্যমেও তারা এসব যন্ত্রাংশ আমদানি করে থাকে। পরবর্তীতে তারা হোয়াটসঅ্যাপে বা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে এসকল যন্ত্রাংশসমূহ উচ্চমূল্যে বিভিন্ন অপরাধী চক্রের কাছে বিক্রয় করে থাকে। এই চক্রটি বিগত পাঁচ বছরে অজ¯্র রেডিও ট্রান্সমিটার ও নেটওয়ার্ক বুস্টার বিক্রয় করেছে। চক্রটি প্রতি সেট এন্টেনা ২০ হাজার টাকা এবং প্রতি সেট রেডিও ট্রান্সমিটার ৬ থেকে ৭ হাজার টাকার বিনিময়ে গ্রাহকদের কাছে বিক্রয় করে আসছে।

বিটিআরসির অনুমোদন ব্যতিত এসকল যন্ত্র এবং যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় বাংলাদেশের আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। ধৃত আসামীরা পাঁচ বছর যাবৎ অবৈধভাবে নেটওয়ার্ক বুস্টার ও রেডিও ট্রান্সমিটার এর ক্যাবলসহ যন্ত্রাংশসমূহ মজুদ, সরবরাহ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছে।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। এরপর সে কিছুদিন একটি মোবাইল কোম্পানীর সেলস্ম্যান হিসেবে চাকুরী করে। ২০১৪ সালে সে ঢাকায় এসে সিসি ক্যামেরা মেরামত…করত।
ঢাকা,বুধবার ১৪ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO