গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক ধর্ষণ করে হত্যার” দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

র‌্যাব-১১ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে “গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক ধর্ষণ করে হত্যার” দায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত একমাত্র আসামী মোঃ আশরাফুল আলম’কে গ্রেফতার।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
গত ০৮ ফেব্রুয়ারি ২০২৪ইং বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ নারী ও শিশু ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল উক্ত আসামীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে বর্ণিত বিষয়ে আসামীর গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহ করা শুরু করে। এক পর্যায়ে র‌্যাব-১১ ও র‌্যাব-১৩ এর যৌথ একটি গোয়েন্দা দল গোপন তথ্যের মাধ্যমে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
ফলশ্রুতিতে র‌্যাব উক্ত আসামীকে গ্রেতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়ন সদর কোম্পানি, র‌্যাব-১১ ও র‍্যাব-১৩ এর যৌথ অভিযানে গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামীর নিজ বাড়ী হতে মোঃ আশরাফুর আলম (৩৬), পিতা- মৃত সোলেমান আলী, মাতা- মোসাঃ খায়েরা বানু, সাং- মহিষখোচা, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট, এপি/সাং-সানারপাড় সাইফুলের বাড়ির ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ২০১৮ সালের ২৫ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকার রহমান টাওয়ারের চতুর্থ তলার ভাড়াটিয়া ভিকটিম লায়লা বেগমকে,পূর্ব পরিকল্পিতভাবে তার ভাড়া বাসায় ঢুকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আসামি মোঃ আশরাফুল আলম ভিকটিমের মুখে কোল বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রী
বাসায় এসে দেখতে পায় যে, রুমের ভিতরে খাটের উপরে নিহত লায়লা এর মৃত দেহ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় পড়ে আছে এবং তার মুখের উপর কোল বালিশ চাপা দেওয়া। নিহত লায়লা (৩০) শরিয়তপুর জেলার গোসাইর হাট থানার দক্ষিণ ছয়গাও গ্রামের আলাউদ্দিন মাতুব্বরের মেয়ে।
উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ মশিউর রহমান বাদী হয়ে উক্ত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৭(১০)১৮, তারিখ-২৫/১০/২০১৮ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০( সংশোধনী-২০০৩) এর ৯(২) এবং নারী ও শিশু মামলা নং-৪১১/১৯। বিজ্ঞ নারী ও শিশু ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত, নারায়ণগঞ্জ বিচার শেষে
উক্ত আসামির বিরুদ্ধে আনীত নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(২) ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত ০৮ ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখে ধর্ষণ করে বাদীর বড় বোনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মোঃ আশরাফুল আলম(৩৬)’কে মৃত্যুদণ্ড প্রদান করে।
এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামীকে র‌্যাব-১১ ও র‌্যাব-১৩ এর যৌথ আভিযানিক গোয়েন্দা দল কর্তৃক গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জ,সোমবার ১২ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক ধর্ষণ করে হত্যার” দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

র‌্যাব-১১ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে “গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক ধর্ষণ করে হত্যার” দায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত একমাত্র আসামী মোঃ আশরাফুল আলম’কে গ্রেফতার।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
গত ০৮ ফেব্রুয়ারি ২০২৪ইং বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ নারী ও শিশু ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল উক্ত আসামীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরই প্রেক্ষিতে বর্ণিত বিষয়ে আসামীর গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহ করা শুরু করে। এক পর্যায়ে র‌্যাব-১১ ও র‌্যাব-১৩ এর যৌথ একটি গোয়েন্দা দল গোপন তথ্যের মাধ্যমে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
ফলশ্রুতিতে র‌্যাব উক্ত আসামীকে গ্রেতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়ন সদর কোম্পানি, র‌্যাব-১১ ও র‍্যাব-১৩ এর যৌথ অভিযানে গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামীর নিজ বাড়ী হতে মোঃ আশরাফুর আলম (৩৬), পিতা- মৃত সোলেমান আলী, মাতা- মোসাঃ খায়েরা বানু, সাং- মহিষখোচা, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট, এপি/সাং-সানারপাড় সাইফুলের বাড়ির ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ২০১৮ সালের ২৫ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকার রহমান টাওয়ারের চতুর্থ তলার ভাড়াটিয়া ভিকটিম লায়লা বেগমকে,পূর্ব পরিকল্পিতভাবে তার ভাড়া বাসায় ঢুকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আসামি মোঃ আশরাফুল আলম ভিকটিমের মুখে কোল বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রী
বাসায় এসে দেখতে পায় যে, রুমের ভিতরে খাটের উপরে নিহত লায়লা এর মৃত দেহ সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় পড়ে আছে এবং তার মুখের উপর কোল বালিশ চাপা দেওয়া। নিহত লায়লা (৩০) শরিয়তপুর জেলার গোসাইর হাট থানার দক্ষিণ ছয়গাও গ্রামের আলাউদ্দিন মাতুব্বরের মেয়ে।
উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ মশিউর রহমান বাদী হয়ে উক্ত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৭(১০)১৮, তারিখ-২৫/১০/২০১৮ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০( সংশোধনী-২০০৩) এর ৯(২) এবং নারী ও শিশু মামলা নং-৪১১/১৯। বিজ্ঞ নারী ও শিশু ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত, নারায়ণগঞ্জ বিচার শেষে
উক্ত আসামির বিরুদ্ধে আনীত নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(২) ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত ০৮ ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখে ধর্ষণ করে বাদীর বড় বোনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মোঃ আশরাফুল আলম(৩৬)’কে মৃত্যুদণ্ড প্রদান করে।
এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামীকে র‌্যাব-১১ ও র‌্যাব-১৩ এর যৌথ আভিযানিক গোয়েন্দা দল কর্তৃক গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জ,সোমবার ১২ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO