আগামী দিনে বাংলাদেশ ও ইরানের মধ্যে বন্ধুত্ব আরো বৃদ্ধি পাবে;পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিভিন্ন খাতে বর্ধিত ও অর্থবহ সম্পৃক্ততার মাধ্যমে আমাদের মধ্যকার বন্ধুত্ব আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকার ইরানসহ মধ্যপ্রাচ্যের সব বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সহযোগিতর মাধ্যমে আমরা উপকৃত হতে পারি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকার একটি হোটেলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইসলামি বিপ্লবের (জাতীয় দিবস) বিজয়ের ৪৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে সহযোগিতার পাশাপাশি, আমাদের দুই দেশের বেসরকারি খাতগুলোকে পারস্পরিক সুবিধার জন্য সমন্বয়ে আরও সক্রিয় হতে হবে। আমি এই সুযোগটি কাজে লাগাতে সরকার, ব্যবসায়ী ব্যক্তিবর্গ এবং ইরানের উদ্যোক্তাদেরকে বাংলাদেশ সফর করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ব্যবসায় বিশেষ করে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি-ভিত্তিক ব্যবসা, আরএমজি, পর্যটন এবং আতিথেয়তার ক্ষেত্রে বিদেশী বিনিয়োগের জন্য বিশেষভাবে দীর্ঘমেয়াদী বিশেষ সুবিধা দেওয়া হয়।

ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি নবগঠিত বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান তিনি।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ প্রতিনিধি:
ঢাকা,বৃহস্পতিবার ০৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী দিনে বাংলাদেশ ও ইরানের মধ্যে বন্ধুত্ব আরো বৃদ্ধি পাবে;পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিভিন্ন খাতে বর্ধিত ও অর্থবহ সম্পৃক্ততার মাধ্যমে আমাদের মধ্যকার বন্ধুত্ব আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকার ইরানসহ মধ্যপ্রাচ্যের সব বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সহযোগিতর মাধ্যমে আমরা উপকৃত হতে পারি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকার একটি হোটেলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইসলামি বিপ্লবের (জাতীয় দিবস) বিজয়ের ৪৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে সহযোগিতার পাশাপাশি, আমাদের দুই দেশের বেসরকারি খাতগুলোকে পারস্পরিক সুবিধার জন্য সমন্বয়ে আরও সক্রিয় হতে হবে। আমি এই সুযোগটি কাজে লাগাতে সরকার, ব্যবসায়ী ব্যক্তিবর্গ এবং ইরানের উদ্যোক্তাদেরকে বাংলাদেশ সফর করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ব্যবসায় বিশেষ করে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি-ভিত্তিক ব্যবসা, আরএমজি, পর্যটন এবং আতিথেয়তার ক্ষেত্রে বিদেশী বিনিয়োগের জন্য বিশেষভাবে দীর্ঘমেয়াদী বিশেষ সুবিধা দেওয়া হয়।

ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি নবগঠিত বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান তিনি।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ প্রতিনিধি:
ঢাকা,বৃহস্পতিবার ০৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO