জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন

জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক।নিজের অভিনীত নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর বিশেষ প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা ছিল রুবেলের। উত্তরা থেকে পরিচালক নুরুল আলম আতিককে সঙ্গে নিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে তিনি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসেন। নিচে গাড়ি পার্কিংয়ের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্কয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

পেয়ারার সুবাস সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ৫৫ বছর বয়সী আহমেদ রুবেল।

সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে অভিনয়ের হাতেখড়ি নিয়েছিলেন আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নযাত্রা’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর নন্দিত নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’য় দেখা যায় তাকে। নাটকের ‘গোরা মজিদ’ চরিত্র দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

ভারী কণ্ঠের অধিকারী এ অভিনেতা বেশ কিছু কাজ দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন।

১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম হয়েছিল আহমেদ রুবেলের। তার বাবার নাম আয়েশ উদ্দিন। বেড়ে উঠেছেন ঢাকায়। মৃত্যুর আগে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।
বিনোদন ডেস্ক,বুধবার ০৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন

জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক।নিজের অভিনীত নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর বিশেষ প্রদর্শনীতে যোগ দেওয়ার কথা ছিল রুবেলের। উত্তরা থেকে পরিচালক নুরুল আলম আতিককে সঙ্গে নিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে তিনি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আসেন। নিচে গাড়ি পার্কিংয়ের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্কয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

পেয়ারার সুবাস সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ৫৫ বছর বয়সী আহমেদ রুবেল।

সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে অভিনয়ের হাতেখড়ি নিয়েছিলেন আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নযাত্রা’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর নন্দিত নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’য় দেখা যায় তাকে। নাটকের ‘গোরা মজিদ’ চরিত্র দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

ভারী কণ্ঠের অধিকারী এ অভিনেতা বেশ কিছু কাজ দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন।

১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম হয়েছিল আহমেদ রুবেলের। তার বাবার নাম আয়েশ উদ্দিন। বেড়ে উঠেছেন ঢাকায়। মৃত্যুর আগে গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।
বিনোদন ডেস্ক,বুধবার ০৭ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO