তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার প্রদান করেছে সশস্ত্র বাহিনী। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল চারটা ৫৫ মিনিটে রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এরপর তার স্বামী সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।
এর আগে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ অংশ নেন।
ঢাকা,বুধবার ৩১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















