বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান।

শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান।

সংবাদ সম্মেলনে রাশেদ খানের বিএনপিতে যোগদানের খবর জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।একই সঙ্গে বিএনপি থেকে তার মনোনয়নেরও ঘোষণা দেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। আমি তাকে অভিনন্দন জানাই। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, ঝিনাইদহ-৪ আসন-যেটি ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানা নিয়ে গঠিত-এই আসনে রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি অনুরোধ করব ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সব নেতাকর্মীকে রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করতে সর্বশক্তি দেওয়ার জন্য।
রাশেদ খান বলেন, আমি ও নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত যে ভূমিকা রেখেছি, তা সাংবাদিকরা জানেন। এ নিয়ে আমি কিছু বলতে চাই না। বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম করছে।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ মনে করি। বর্তমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ও ভালোবাসেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে তার সঙ্গে আমার সম্পর্ক।
তিনি বলেন, আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন।
ঢাকা,শনিবার ২৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান।

শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান।

সংবাদ সম্মেলনে রাশেদ খানের বিএনপিতে যোগদানের খবর জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।একই সঙ্গে বিএনপি থেকে তার মনোনয়নেরও ঘোষণা দেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। আমি তাকে অভিনন্দন জানাই। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, ঝিনাইদহ-৪ আসন-যেটি ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানা নিয়ে গঠিত-এই আসনে রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি অনুরোধ করব ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সব নেতাকর্মীকে রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করতে সর্বশক্তি দেওয়ার জন্য।
রাশেদ খান বলেন, আমি ও নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত যে ভূমিকা রেখেছি, তা সাংবাদিকরা জানেন। এ নিয়ে আমি কিছু বলতে চাই না। বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম করছে।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ মনে করি। বর্তমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ও ভালোবাসেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে তার সঙ্গে আমার সম্পর্ক।
তিনি বলেন, আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন।
ঢাকা,শনিবার ২৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock