শরিফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তিনি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল থেকে বের হয়ে যান। বেলা ১১টার একটু আগে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবরে পৌঁছান।
কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন অফিসের উদ্দেশে রওনা দিয়েছেন।সেখানে তিনি নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
তবে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত কোনো ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন না থাকায় সেখানে যাওয়ার কর্মসূচি বাতিল করেছেন তারেক রহমান।
ঢাকা,শনিবার ২৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















