কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাহজালাল বিমানবন্দর এলাকা ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ ব্রান্ডিংয়ে লাল-সবুজের বাসটি যাচ্ছেন ৩০০ ফুট এলাকার সংবর্ধনাস্থলে।
যেতে যেতে দেশবাসীর উদ্দেশে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান। তার আগমন ঘিরে জনসমাগম হওয়ায় বাসটি ধীরে ধীরে আগাচ্ছে।বাসের ভেতর থেকে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করছেন তারেক রহমান।
ঢাকা,বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















