ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়ছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে তিনি বলেছেন, দলের সিদ্ধান্ত দল নেবে, আর নিজের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) স্বতত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করার কথা রয়েছে রুমিন ফারহানার।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সবার দোয়ায় এই আসনে আমি নির্বাচন করব। বিএনপি একটি বড় দল, তাদের নিজস্ব ভালো-মন্দ বিবেচনা করতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সঙ্গে তারা জোট করেছে, তাই আসন না দিলে তো জোট হয় না।মূলত রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই দল এই আসনটি ছেড়ে দিয়েছে জানিয়ে তিনি বলেন, এছাড়া দল দলের নানান হিসাব ও নিকাশ রয়েছে। তাই আসনে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়েছে। তিনি আরও বলেন দলের প্রতি আমার র্দীঘ দিনের ত্যাগ রয়েছে। আমার নির্বাচনী এলাকার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে বলেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে সংসদ নির্বাচনে অংশ নিব।

স্বতন্ত্র নির্বাচন করলে দল কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নিতে হয় তারা নিশ্চয়ই নেবেন। আমি তো আসলে কাউকে বাধা দিতে পারব না।
ঢাকা,মঙ্গলবার ২৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়ছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে তিনি বলেছেন, দলের সিদ্ধান্ত দল নেবে, আর নিজের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) স্বতত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করার কথা রয়েছে রুমিন ফারহানার।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সবার দোয়ায় এই আসনে আমি নির্বাচন করব। বিএনপি একটি বড় দল, তাদের নিজস্ব ভালো-মন্দ বিবেচনা করতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সঙ্গে তারা জোট করেছে, তাই আসন না দিলে তো জোট হয় না।মূলত রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই দল এই আসনটি ছেড়ে দিয়েছে জানিয়ে তিনি বলেন, এছাড়া দল দলের নানান হিসাব ও নিকাশ রয়েছে। তাই আসনে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়েছে। তিনি আরও বলেন দলের প্রতি আমার র্দীঘ দিনের ত্যাগ রয়েছে। আমার নির্বাচনী এলাকার মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে বলেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে সংসদ নির্বাচনে অংশ নিব।

স্বতন্ত্র নির্বাচন করলে দল কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নিতে হয় তারা নিশ্চয়ই নেবেন। আমি তো আসলে কাউকে বাধা দিতে পারব না।
ঢাকা,মঙ্গলবার ২৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock