টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ভরে উঠেছে ইজতেমা ময়দান,

টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার (২ ফেব্রুয়ারি) থে‌কে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইতোম‌ধ্যে তুরাগ নদের তী‌রে দে‌শের বি‌ভিন্ন জেলা থে‌কে মুস‌ল্লিরা জমায়েত হয়েছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ ফজর থেকে শুরু হয়ে‌ছে আঞ্চলিক বয়ান। জোহ‌রের পর বয়ান ক‌রেন মাওলানা র‌বিউল হক, আসরের পর করবেন মাওলানা ফারুক সা‌হেব, মাগ‌রিবের পর বয়ান করবেন মাওলানা ইব্রাহীম।শুক্রবার ফজরের পর বয়ান করার কথা রয়েছে মাওলানা আহ‌ম্মেদ বাটলার, সকাল ১০ টায় তা‌লিম কর‌বেন মাওলানা জিয়াউল হক, জুমা প‌ড়াবেন মাওলানা যোবা‌য়ের সা‌হেব। জুমার পর বয়ান কর‌বেন জর্ডা‌নের খ‌তিব ওমর, আসরের পর মাওলানা যোবা‌য়ের এবং মাগ‌রিবের পর মাওলানা আহ‌ম্মেদ লাট বয়ান কর‌বেন।

প্রথম প‌র্বের ইজ‌তেমার মি‌ডিয়া সমন্বয়কারী জহির ইব‌নে মুস‌লিম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে শীর্ষস্থানীয় মুরুব্বিরা বয়ান করবেন। এরই মধ্যে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ গাজীপুরে টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে এসে জড়ো হয়েছেন। তাবলীগ জামাত আয়োজিত বিশ্বের মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ ইজতেমা ময়দানে এরই মধ্যে সকাল ১১টা পর্যন্ত ৩৬ দেশের ৭৫৯ জন বিদেশি মেহমান অবস্থান করছেন। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া সড়কে প্রচণ্ড ধুলাবালুতে মুসল্লিরা ভোগান্তিতে পড়ছেন। তবে সড়ক দুটিতে কোনো ধরনের যানজট নেই। স্বস্তিতে মুসল্লিরা ময়দানে আসতে পারছেন। ইজতেমার ময়দানে কয়েক লাখ মুসল্লির নিরাপত্তায় রয়েছে র‌্যাব ও পুলিশসহ কয়েক হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে পুরো ময়দান।পরে রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরের আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এরপর আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
ঢাকা,বৃহস্পতিবার ০১ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ভরে উঠেছে ইজতেমা ময়দান,

টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার (২ ফেব্রুয়ারি) থে‌কে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইতোম‌ধ্যে তুরাগ নদের তী‌রে দে‌শের বি‌ভিন্ন জেলা থে‌কে মুস‌ল্লিরা জমায়েত হয়েছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ ফজর থেকে শুরু হয়ে‌ছে আঞ্চলিক বয়ান। জোহ‌রের পর বয়ান ক‌রেন মাওলানা র‌বিউল হক, আসরের পর করবেন মাওলানা ফারুক সা‌হেব, মাগ‌রিবের পর বয়ান করবেন মাওলানা ইব্রাহীম।শুক্রবার ফজরের পর বয়ান করার কথা রয়েছে মাওলানা আহ‌ম্মেদ বাটলার, সকাল ১০ টায় তা‌লিম কর‌বেন মাওলানা জিয়াউল হক, জুমা প‌ড়াবেন মাওলানা যোবা‌য়ের সা‌হেব। জুমার পর বয়ান কর‌বেন জর্ডা‌নের খ‌তিব ওমর, আসরের পর মাওলানা যোবা‌য়ের এবং মাগ‌রিবের পর মাওলানা আহ‌ম্মেদ লাট বয়ান কর‌বেন।

প্রথম প‌র্বের ইজ‌তেমার মি‌ডিয়া সমন্বয়কারী জহির ইব‌নে মুস‌লিম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে শীর্ষস্থানীয় মুরুব্বিরা বয়ান করবেন। এরই মধ্যে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ গাজীপুরে টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে এসে জড়ো হয়েছেন। তাবলীগ জামাত আয়োজিত বিশ্বের মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ ইজতেমা ময়দানে এরই মধ্যে সকাল ১১টা পর্যন্ত ৩৬ দেশের ৭৫৯ জন বিদেশি মেহমান অবস্থান করছেন। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া সড়কে প্রচণ্ড ধুলাবালুতে মুসল্লিরা ভোগান্তিতে পড়ছেন। তবে সড়ক দুটিতে কোনো ধরনের যানজট নেই। স্বস্তিতে মুসল্লিরা ময়দানে আসতে পারছেন। ইজতেমার ময়দানে কয়েক লাখ মুসল্লির নিরাপত্তায় রয়েছে র‌্যাব ও পুলিশসহ কয়েক হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে পুরো ময়দান।পরে রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরের আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

এরপর আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
ঢাকা,বৃহস্পতিবার ০১ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO