বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় আছে-ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি জানান, মেডিকেল বোর্ডে যুক্ত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন।ডা. জাহিদ জানান, কিছুদিন আগে বেগম খালেদা জিয়া যে অবস্থায় ছিলেন, এখনও সেই অবস্থাতেই আছেন। উনার চিকিৎসকরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন।

তিনি আরও জানান, তবে উনার যে অসুস্থতা এবং বিগত সময়ে অসুস্থ অবস্থায় পরিকল্পিতভাবে তাকে যথাযথ চিকিৎসা দিতে দেওয়া হয়নি, এ কারণেই উনার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। এজন্য উনি এবার কঠিন সময় পার করছেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সবাই বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন বলেও জানান ডা. জাহিদ। দলের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
ঢাকা,বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় আছে-ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি জানান, মেডিকেল বোর্ডে যুক্ত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন।ডা. জাহিদ জানান, কিছুদিন আগে বেগম খালেদা জিয়া যে অবস্থায় ছিলেন, এখনও সেই অবস্থাতেই আছেন। উনার চিকিৎসকরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন।

তিনি আরও জানান, তবে উনার যে অসুস্থতা এবং বিগত সময়ে অসুস্থ অবস্থায় পরিকল্পিতভাবে তাকে যথাযথ চিকিৎসা দিতে দেওয়া হয়নি, এ কারণেই উনার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। এজন্য উনি এবার কঠিন সময় পার করছেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সবাই বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন বলেও জানান ডা. জাহিদ। দলের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
ঢাকা,বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock