পটুয়াখালী জেলার ৪৪টি জলমহাল ইজারাযোগ্য নয়—ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার

পটুয়াখালী জেলার ৪৪টি জলমহাল ইজারাযোগ্য নয় উল্লেখ্য করে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, জীববৈচিত্র্য ও দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা রক্ষায়
জলমহাল একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। নদী, হাওর, বাওড়, বিল ও খাল এসব জলমহাল কেবল মাছ উৎপাদনের উৎস নয়; বরং স্থানীয় মানুষের কৃষিকাজ,খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান এবং
পরিবেশগত ভারসাম্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সুপারিশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ (সোমবার)ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এর সভাপতিত্বে ‘উন্নয়ন প্রকল্পে সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৮৮তম সভা’য়
উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, পটুয়াখালীর এসব জলমহালের পানি প্রবাহমান এবং স্লুইজ গেট ও বাঁধ রয়েছে।
বাধঁগুলো যেনো সুনিয়ন্ত্রিত হয় সে ব্যাপারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ তদারকি করবেন। ইজারা বর্হিভূত এসব জলমহাল হতে যে কেউই মাছ ধরা এবং সেচের জন্য পানি নিতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরনের পেশি শক্তির প্রভাব গ্রহণযোগ্য হবে না। সর্বপরি যে উদ্দেশ্যে এসব জলমহালের ইজারা বাতিল বা বন্ধ করা হলো তা যেন ব্যাহত না হয়।
তিনি আরো বলেন, জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় এটি জনগণের। সুতরাং জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ ও দরিদ্র মানুষের জীবিকা রক্ষার স্বার্থে জলমহাল ইজারা ব্যবস্থা বন্ধ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই ব্যবস্থাপনার দিকে রাষ্ট্রকে এগোতেই হবে। আগামী তিন বছর এই পক্রিয়া মনিটরিং করা হবে এর উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা,যদি ব্যহত হয় পরবর্তীতে এ ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য জেলায় মোট ১৪৮ টি জলমহাল রয়েছে, এর মধ্যে জনস্বার্থে ৪৪টি জলমহাল ইজরা যোগ্য নয় একটির মামলা রয়েছে,৯৪ টির ইজারা প্রক্রিয়াধীন। ৯টির ইজারা চলমান রয়েছে।
সভায় অতিরিক্ত সচিব(প্রশাসন) মোঃ রায়হান কাওছার, অতিরিক্ত সচিব(উন্নয়ন) মো: এমদাদুল হক চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ব্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার অনলাইনে যুক্ত ছিলেন।
পরে সভাকক্ষে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইনে’র বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার,পানি সম্প মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা:বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন।
ঢাকা,সোমবার ১৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী জেলার ৪৪টি জলমহাল ইজারাযোগ্য নয়—ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার

পটুয়াখালী জেলার ৪৪টি জলমহাল ইজারাযোগ্য নয় উল্লেখ্য করে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, জীববৈচিত্র্য ও দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা রক্ষায়
জলমহাল একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। নদী, হাওর, বাওড়, বিল ও খাল এসব জলমহাল কেবল মাছ উৎপাদনের উৎস নয়; বরং স্থানীয় মানুষের কৃষিকাজ,খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান এবং
পরিবেশগত ভারসাম্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সুপারিশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ (সোমবার)ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এর সভাপতিত্বে ‘উন্নয়ন প্রকল্পে সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৮৮তম সভা’য়
উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, পটুয়াখালীর এসব জলমহালের পানি প্রবাহমান এবং স্লুইজ গেট ও বাঁধ রয়েছে।
বাধঁগুলো যেনো সুনিয়ন্ত্রিত হয় সে ব্যাপারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণ তদারকি করবেন। ইজারা বর্হিভূত এসব জলমহাল হতে যে কেউই মাছ ধরা এবং সেচের জন্য পানি নিতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরনের পেশি শক্তির প্রভাব গ্রহণযোগ্য হবে না। সর্বপরি যে উদ্দেশ্যে এসব জলমহালের ইজারা বাতিল বা বন্ধ করা হলো তা যেন ব্যাহত না হয়।
তিনি আরো বলেন, জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় এটি জনগণের। সুতরাং জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ ও দরিদ্র মানুষের জীবিকা রক্ষার স্বার্থে জলমহাল ইজারা ব্যবস্থা বন্ধ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই ব্যবস্থাপনার দিকে রাষ্ট্রকে এগোতেই হবে। আগামী তিন বছর এই পক্রিয়া মনিটরিং করা হবে এর উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা,যদি ব্যহত হয় পরবর্তীতে এ ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য জেলায় মোট ১৪৮ টি জলমহাল রয়েছে, এর মধ্যে জনস্বার্থে ৪৪টি জলমহাল ইজরা যোগ্য নয় একটির মামলা রয়েছে,৯৪ টির ইজারা প্রক্রিয়াধীন। ৯টির ইজারা চলমান রয়েছে।
সভায় অতিরিক্ত সচিব(প্রশাসন) মোঃ রায়হান কাওছার, অতিরিক্ত সচিব(উন্নয়ন) মো: এমদাদুল হক চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ব্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার অনলাইনে যুক্ত ছিলেন।
পরে সভাকক্ষে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইনে’র বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার,পানি সম্প মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা:বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন।
ঢাকা,সোমবার ১৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO