তানোরে গভীর নলকূপের পড়ে যাওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি

রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৫০ ফুট ভেতরে পড়ে যাওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ৩৫ ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামতে শুরু করেছেন ফায়ার ফাইটাররা।বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপটিতে পড়ে যায় সাজিদ। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করছেন। জানা গেছে, মাটির নিচে সাজিদ পর্যন্ত পৌঁছতে মূল গর্তের পাশে ৫০ ফুট গভীর পর্যন্ত বড় গর্ত খনন করেছে ফায়ার সার্ভিস। সেই গর্ত থেকে সরু মূল গর্তের দিকে সুড়ঙ্গ তৈরির কাজ চলছে।

সাজিদকে বাঁচিয়ে রাখতে বুধবার থেকেই গর্তে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

পরিবারের লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১টার দিকে মায়ের পেছনে হাঁটার সময় অসাবধানতাবশত ওই গর্তে পড়ে যায় সাজিদ। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে জানানো হলে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট এসে উদ্ধার অভিযান শুরু করে।তানোর অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর অত্যন্ত নিচে হওয়ায় এখানে গভীর নলকূপ বসাতে কমপক্ষে ১২০ থেকে ১৩০ ফুট পর্যন্ত খনন করতে হয়। কছির উদ্দিন নামে এক ব্যক্তি কৃষিকাজের জন্য একটি গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে বছর খানেক আগে ৮ ইঞ্চি ব্যাসের সেই গর্ত খনন করেছিলেন। কিন্তু পানি না পাওয়ায় নলকূপ বসানো হয়নি। সেই ফাঁকাই গর্তে পড়ে যায় স্থানীয় রাকিবুল ইসলামের ছেলে সাজিদ। ফায়ার সার্ভিসের ধারনা, শিশুটি প্রায় ৩৫ ফুট নিচে পড়ে থাকতে পারে।বুধবার গর্তে পড়ে যাওয়া সাজিদের কান্না শোনা যাচ্ছিল। ক্যামেরা নামিয়ে তাকে সনাক্তের চেষ্টা চালানো হলেও দেখা যায়নি। এরপর বিকেল থেকে গর্তের পাশেই স্কেভেটর দিয়ে খনন শুরু করে ফায়ার সার্ভিস। পরপর তিনটি স্কেভেটর এনে রাতভর কাজ চালানো হয়। এর মাধ্যমে ভোরের দিকে প্রায় ৪০ ফুট গভীর পর্যন্ত গর্ত খনন সম্ভব হয়। পরে শুরু হয় সুড়ঙ্গ তৈরির কাজ।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, উদ্ধার কাজ এখনও চলছে। গর্ত কাটা শেষ হয়েছে, এখন সুড়ঙ্গ করা হচ্ছে। আমরা শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে চাই।
পটুয়াখালী,বৃহস্পতিবার ১১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে গভীর নলকূপের পড়ে যাওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি

রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৫০ ফুট ভেতরে পড়ে যাওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ৩৫ ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামতে শুরু করেছেন ফায়ার ফাইটাররা।বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপটিতে পড়ে যায় সাজিদ। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করছেন। জানা গেছে, মাটির নিচে সাজিদ পর্যন্ত পৌঁছতে মূল গর্তের পাশে ৫০ ফুট গভীর পর্যন্ত বড় গর্ত খনন করেছে ফায়ার সার্ভিস। সেই গর্ত থেকে সরু মূল গর্তের দিকে সুড়ঙ্গ তৈরির কাজ চলছে।

সাজিদকে বাঁচিয়ে রাখতে বুধবার থেকেই গর্তে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

পরিবারের লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১টার দিকে মায়ের পেছনে হাঁটার সময় অসাবধানতাবশত ওই গর্তে পড়ে যায় সাজিদ। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে জানানো হলে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট এসে উদ্ধার অভিযান শুরু করে।তানোর অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর অত্যন্ত নিচে হওয়ায় এখানে গভীর নলকূপ বসাতে কমপক্ষে ১২০ থেকে ১৩০ ফুট পর্যন্ত খনন করতে হয়। কছির উদ্দিন নামে এক ব্যক্তি কৃষিকাজের জন্য একটি গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে বছর খানেক আগে ৮ ইঞ্চি ব্যাসের সেই গর্ত খনন করেছিলেন। কিন্তু পানি না পাওয়ায় নলকূপ বসানো হয়নি। সেই ফাঁকাই গর্তে পড়ে যায় স্থানীয় রাকিবুল ইসলামের ছেলে সাজিদ। ফায়ার সার্ভিসের ধারনা, শিশুটি প্রায় ৩৫ ফুট নিচে পড়ে থাকতে পারে।বুধবার গর্তে পড়ে যাওয়া সাজিদের কান্না শোনা যাচ্ছিল। ক্যামেরা নামিয়ে তাকে সনাক্তের চেষ্টা চালানো হলেও দেখা যায়নি। এরপর বিকেল থেকে গর্তের পাশেই স্কেভেটর দিয়ে খনন শুরু করে ফায়ার সার্ভিস। পরপর তিনটি স্কেভেটর এনে রাতভর কাজ চালানো হয়। এর মাধ্যমে ভোরের দিকে প্রায় ৪০ ফুট গভীর পর্যন্ত গর্ত খনন সম্ভব হয়। পরে শুরু হয় সুড়ঙ্গ তৈরির কাজ।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, উদ্ধার কাজ এখনও চলছে। গর্ত কাটা শেষ হয়েছে, এখন সুড়ঙ্গ করা হচ্ছে। আমরা শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে চাই।
পটুয়াখালী,বৃহস্পতিবার ১১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO