ফরিদপুরে পৌর বাস টার্মিনালে তালাবদ্ধ লাগেজ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাস টার্মিনালের প্রবেশমুখে একটি বৈদ্যুতিক খুঁটির সামনে স্যুটকেসটি পড়ে ছিল। সকালে স্যুটকেসটি লোকজনের নজরে আসলে তারা পুলিশকে খবর দেয়। পরে সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে স্যুটকেসটির তালা ভেঙে একটি মরদেহ উদ্ধার করা হয়।তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স অনুমানিক ৪৫ বছর বলে জানান স্থানীয়রা।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান।মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুর,শনিবার ২৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















