নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ, ২০২৫ (আরপিও) জারি করেছে সরকার।
সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয়-এ অধ্যাদেশের গেজেট জারি করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে আরপিও-তে।
ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ একাধিক নিবন্ধিত দল বড় বা অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। জোট মনোনীত প্রার্থীদের নিজের দলের প্রতীকেই ভোট করতে হবে।তবে এনসিপি, জামায়াতসহ বিভিন্ন দল বিধানটির পক্ষে অবস্থান নিয়েছে। এর আগে ২০ অক্টোবর আরপিওতে এমন সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদনের পরপরই দলগুলো তাদের অবস্থান জানায়।
সংশোধনীতে বলা হয়েছে, একাধিক দল জোটবদ্ধ হয়ে প্রার্খী দিলে তাকে নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ বড় দলের সঙ্গে কোনো ছোট দল জোট করলে এবং ছোট দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি আর আগের মতো বড় দলের প্রতীকটি পাবেন না।
ঢাকা,মঙ্গলবার ০৪ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















