জুলাই সনদের আইনি ভিত্তি দিতে যে গণভোট করা হবে তার ধরন এবং দিনক্ষণ জাতির কাছে পরিষ্কার করার আহ্বান এনসিপির

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে যে গণভোট করা হবে তার ধরন এবং দিনক্ষণ জাতির কাছে পরিষ্কার করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির)।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

জাতীয় নাগরিক পার্টি কেন শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি তার ব্যাখ্যা তুলে ধরতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, অভিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোটের কথা বলা হয়েছে সেই গণভোটের প্রশ্ন, ধরণ, দিনক্ষণ জাতির কাছে পরিস্কার করতে হবে। একই সঙ্গে এই জুলাই সনদ সেটা যে সার্বভৌম অভিপ্রায়ের অংশ হিসেবে, মানুষ অভ্যুত্থানে অংশগ্রহণের সময়কালে যে সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ ঘটেছে তারই অংশ হিসেবে এটা প্রণিত হবে সেটা আমাদের কাছে পরিস্কার করতে হবে।

ঐকমত্য কমিশনকে কোনো রাজনৈতিক দলের চাপে পক্ষপাতমূলক আচারণ না করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার বলেন, ঐকমত্য কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচারণের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে। বরং যে রাজনৈতিক দলগুলো গতকাল সেখানে স্বাক্ষর করেছেন আমরা বিশ্বাস করি অধিকাংশ রাজনৈতিক দলই আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে একই জায়গায় অবস্থান করছি।

তিনি বলেন, কোনো অবস্থাতেই জুলাই সনদকে অতীতের জুলাই ঘোষণাপত্রের ন্যায় আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিল বা জেন্টলম্যান অ্যাগ্রিমেন্টে পর্যবসিত করা যাবে না।

শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না করা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি না দেওয়া এবং বাস্তবায়নের রূপরেখা নিয়ে জনগণকে স্বচ্ছ ধারণা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গতকালকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থেকেছি।
ঢাকা,শনিবার ১৮ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে যে গণভোট করা হবে তার ধরন এবং দিনক্ষণ জাতির কাছে পরিষ্কার করার আহ্বান এনসিপির

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে যে গণভোট করা হবে তার ধরন এবং দিনক্ষণ জাতির কাছে পরিষ্কার করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির)।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

জাতীয় নাগরিক পার্টি কেন শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি তার ব্যাখ্যা তুলে ধরতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, অভিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোটের কথা বলা হয়েছে সেই গণভোটের প্রশ্ন, ধরণ, দিনক্ষণ জাতির কাছে পরিস্কার করতে হবে। একই সঙ্গে এই জুলাই সনদ সেটা যে সার্বভৌম অভিপ্রায়ের অংশ হিসেবে, মানুষ অভ্যুত্থানে অংশগ্রহণের সময়কালে যে সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ ঘটেছে তারই অংশ হিসেবে এটা প্রণিত হবে সেটা আমাদের কাছে পরিস্কার করতে হবে।

ঐকমত্য কমিশনকে কোনো রাজনৈতিক দলের চাপে পক্ষপাতমূলক আচারণ না করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার বলেন, ঐকমত্য কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচারণের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে। বরং যে রাজনৈতিক দলগুলো গতকাল সেখানে স্বাক্ষর করেছেন আমরা বিশ্বাস করি অধিকাংশ রাজনৈতিক দলই আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে একই জায়গায় অবস্থান করছি।

তিনি বলেন, কোনো অবস্থাতেই জুলাই সনদকে অতীতের জুলাই ঘোষণাপত্রের ন্যায় আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিল বা জেন্টলম্যান অ্যাগ্রিমেন্টে পর্যবসিত করা যাবে না।

শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না করা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি না দেওয়া এবং বাস্তবায়নের রূপরেখা নিয়ে জনগণকে স্বচ্ছ ধারণা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গতকালকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থেকেছি।
ঢাকা,শনিবার ১৮ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO