চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের ৬টি কেন্দ্রে একত্রে শুরু হয়েছে কার্যক্রম।গণনার সুবিধার্থে মেশিনে গণনা করা হচ্ছে ভোট। এর আগে বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শুরু হয় ভোটগ্রহণ।
শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। দিনভর বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয় ভোট গ্রহণ। যদিও ভোট সার্বিকভাবে ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠু হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। সব মিলিয়ে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে।
চট্টগ্রাম,বুধবার ১৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















