দেশের বিমানবন্দরে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতার নির্দেশনা

দেশের বিমানবন্দরে সাইবার হামলার আশঙ্কায় সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাইবার হামলার বিষয়ে সতর্কতা অবলম্বন ও জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সম্প্রতি বিশ্বের বেশ কিছু বিমানবন্দরে সাইবার হামলা পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিমান পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের সই করা চিঠিতে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য পদক্ষেপসমূহ গ্রহণ করার অনুরোধ করা হয়:

১. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, বিভিন্ন প্ল্যাটফর্মে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার থেকে বিরত থাকা এবং পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা।

২. অপরিচিত বা সন্দেহজনক ইমেইল ও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা।

৩. হোয়াইটসঅ্যাপ, ম্যাসেঞ্জারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাঞ্ছিত বা সন্দেহজনক লিংক কিংবা অ্যাটাচমেন্ট-এ ক্লিক করা থেকে বিরত থাকা।

৪. সফটওয়্যার (সিকিউরিটি প্যাচ) ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা।

৫. পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়‍্যার ব্যবহার না করা।

৬. অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত সফ্টওয়্যার বা অ্যাপ্স ইনস্টল না করা।

৭. মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা।

৮. দাপ্তরিক কাজে বেবিচক এর ইমেইল অ্যাড্রেস (caab.gov.bd ডোমেইন) ব্যবহার করা।

৯. গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের নিয়মিত ব্যাকআপ রাখা।

১০. পেনড্রাইভ স্ক্যান ব্যতিরেকে ব্যবহার না করা।

এছাড়া সাইবার সিকিউরিটি সংক্রান্ত যেকোনো উদ্ভুত সমস্যা পরিলক্ষিত হলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক গঠিত CAAB-CIRT Team, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে তাৎক্ষণিক অবহিত করতে হবে।
ঢাকা,বৃহস্পতিবার ৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিমানবন্দরে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতার নির্দেশনা

দেশের বিমানবন্দরে সাইবার হামলার আশঙ্কায় সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাইবার হামলার বিষয়ে সতর্কতা অবলম্বন ও জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সম্প্রতি বিশ্বের বেশ কিছু বিমানবন্দরে সাইবার হামলা পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিমান পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের সই করা চিঠিতে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য পদক্ষেপসমূহ গ্রহণ করার অনুরোধ করা হয়:

১. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, বিভিন্ন প্ল্যাটফর্মে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার থেকে বিরত থাকা এবং পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা।

২. অপরিচিত বা সন্দেহজনক ইমেইল ও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা।

৩. হোয়াইটসঅ্যাপ, ম্যাসেঞ্জারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাঞ্ছিত বা সন্দেহজনক লিংক কিংবা অ্যাটাচমেন্ট-এ ক্লিক করা থেকে বিরত থাকা।

৪. সফটওয়্যার (সিকিউরিটি প্যাচ) ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা।

৫. পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়‍্যার ব্যবহার না করা।

৬. অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত সফ্টওয়্যার বা অ্যাপ্স ইনস্টল না করা।

৭. মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা।

৮. দাপ্তরিক কাজে বেবিচক এর ইমেইল অ্যাড্রেস (caab.gov.bd ডোমেইন) ব্যবহার করা।

৯. গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের নিয়মিত ব্যাকআপ রাখা।

১০. পেনড্রাইভ স্ক্যান ব্যতিরেকে ব্যবহার না করা।

এছাড়া সাইবার সিকিউরিটি সংক্রান্ত যেকোনো উদ্ভুত সমস্যা পরিলক্ষিত হলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক গঠিত CAAB-CIRT Team, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে তাৎক্ষণিক অবহিত করতে হবে।
ঢাকা,বৃহস্পতিবার ৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO