শাপলা প্রতীক দিতে হবে অন্যথায় প্রতীকের তালিকা থেকে ধানের শীষ, সোনালি আঁশ বাদ দিতে হবে-নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশনের সামনে দু’টো পথ খোলা আছে। শাপলা প্রতীক দিতে হবে।

অন্যথায় প্রতীকের তালিকা থেকে ধানের শীষ, সোনালি আঁশ বাদ দিতে হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।

আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করি আমরা পাবো। এটা না পাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবদ্ধকতা পাইনি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সামনে দুইটি রাস্তা আছে। একটি হলো ‘ধানের শীষ’ বাতিল করা, ‘তারা’ বাতিল করা, ‘সোনালী আঁশ’ বাতিল করা অথবা ‘শাপলা’ দেওয়া। আমরা আশা করি যে, আমাদের যারা ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সঙ্গেও এ বিষয়ে ঐক্যবদ্ধ, যে কারোটাই বাতিল, না হোক। সুতরাং আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এজন্য আমরা আশাবাদী শাপলা পাবো। সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি তাদেরকে। তারা এ বিষয়ে নিশ্চুপ ছিলেন। উত্তর দিতে পারেননি। আমরা ধরে নেবো তারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন। যেটা আমরা বিয়ের ক্ষেত্রে দেখি সম্মতি প্রকাশ করে থাকে।

পাটওয়ারী আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। আমাদের ব্যাখ্যা চেয়েছে, আমরা ব্যাখ্যা দিয়েছি। আমরা আজকে এসে উনাদের কাছে ব্যাখ্যা চেয়েছি, কেন শাপলা দেবেন না, উনারা দুই ঘণ্টা নিশ্চুপ থেকেছে। এমন কোনো কোনো প্রতিষ্ঠান আছে বা কোথাও এ ধরনের চিত্র রয়েছে? এ ধরনের চিত্র এখানে আমরা পাচ্ছি যে নির্বাচন কমিশনার বললেন, যে তিনি নাকি মেন্টালি প্রস্তুত আগে যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের মতো পরিস্থিতি বরণ করতে, তিনি মেন্টালি প্রস্তুত আছেন। এ ধরনের উদ্ভট কথাবার্তা এবং অনাকাঙ্ক্ষিত কথাবার্তা এবং উদ্ভট চিন্তাভাবনার যারা রয়েছেন আমরা স্টিল তাদের পদত্যাগ চাচ্ছি না।

তিনি আরও বলেন, আমরা শাপলার ক্ষেত্রে অনড় আছি, অনড় থাকবো। কারণ এটা অধিকার। আপনাদের মাধ্যমে একটা বিষয় আমরা জানান দিতে চাই প্রতীক হিসেবে ‘শাপলা’ দিতে আইনি প্রতিবন্ধকতা নেই। রাজনৈতিক প্রতিবন্ধকতা নেই। কোথাও প্রতিবন্ধকতা নেই। তাহলে এটা করতে সমস্যা কোথায়? এবং আমরা তাদেরকে আজকে বলেছি। আপনারা যদি কোথা থেকে প্রেসার ফিল করেন বা কেউ আপনাদেরকে চাপ দিয়ে থাকে, আপনারা আমাদেরকে জানান। আমরা আপনাদের সঙ্গে কোনো কিছু বলব না। আমরা তাদের সঙ্গে রাজপথে মোকাবিলা করবো। কোনো অদৃশ্য শক্তি পেছনে রেখে আপনি (ইসি সচিব) প্রেসারটা নিয়েন না। আপনি এমনি অসুস্থ মানুষ। আপনি এ ধরনের প্রেসার সহ্য করতে পারবেন না। তারপরে তিনি চুপ ছিল। কিন্তু যেহেতু ব্যাখ্যা দিতে পারেননি। আমরা তাদের বলে দিয়েছি যে নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না। এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।
ঢাকা,বৃহস্পতিবার ৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা প্রতীক দিতে হবে অন্যথায় প্রতীকের তালিকা থেকে ধানের শীষ, সোনালি আঁশ বাদ দিতে হবে-নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশনের সামনে দু’টো পথ খোলা আছে। শাপলা প্রতীক দিতে হবে।

অন্যথায় প্রতীকের তালিকা থেকে ধানের শীষ, সোনালি আঁশ বাদ দিতে হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।

আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করি আমরা পাবো। এটা না পাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবদ্ধকতা পাইনি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সামনে দুইটি রাস্তা আছে। একটি হলো ‘ধানের শীষ’ বাতিল করা, ‘তারা’ বাতিল করা, ‘সোনালী আঁশ’ বাতিল করা অথবা ‘শাপলা’ দেওয়া। আমরা আশা করি যে, আমাদের যারা ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সঙ্গেও এ বিষয়ে ঐক্যবদ্ধ, যে কারোটাই বাতিল, না হোক। সুতরাং আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এজন্য আমরা আশাবাদী শাপলা পাবো। সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি তাদেরকে। তারা এ বিষয়ে নিশ্চুপ ছিলেন। উত্তর দিতে পারেননি। আমরা ধরে নেবো তারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন। যেটা আমরা বিয়ের ক্ষেত্রে দেখি সম্মতি প্রকাশ করে থাকে।

পাটওয়ারী আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। আমাদের ব্যাখ্যা চেয়েছে, আমরা ব্যাখ্যা দিয়েছি। আমরা আজকে এসে উনাদের কাছে ব্যাখ্যা চেয়েছি, কেন শাপলা দেবেন না, উনারা দুই ঘণ্টা নিশ্চুপ থেকেছে। এমন কোনো কোনো প্রতিষ্ঠান আছে বা কোথাও এ ধরনের চিত্র রয়েছে? এ ধরনের চিত্র এখানে আমরা পাচ্ছি যে নির্বাচন কমিশনার বললেন, যে তিনি নাকি মেন্টালি প্রস্তুত আগে যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের মতো পরিস্থিতি বরণ করতে, তিনি মেন্টালি প্রস্তুত আছেন। এ ধরনের উদ্ভট কথাবার্তা এবং অনাকাঙ্ক্ষিত কথাবার্তা এবং উদ্ভট চিন্তাভাবনার যারা রয়েছেন আমরা স্টিল তাদের পদত্যাগ চাচ্ছি না।

তিনি আরও বলেন, আমরা শাপলার ক্ষেত্রে অনড় আছি, অনড় থাকবো। কারণ এটা অধিকার। আপনাদের মাধ্যমে একটা বিষয় আমরা জানান দিতে চাই প্রতীক হিসেবে ‘শাপলা’ দিতে আইনি প্রতিবন্ধকতা নেই। রাজনৈতিক প্রতিবন্ধকতা নেই। কোথাও প্রতিবন্ধকতা নেই। তাহলে এটা করতে সমস্যা কোথায়? এবং আমরা তাদেরকে আজকে বলেছি। আপনারা যদি কোথা থেকে প্রেসার ফিল করেন বা কেউ আপনাদেরকে চাপ দিয়ে থাকে, আপনারা আমাদেরকে জানান। আমরা আপনাদের সঙ্গে কোনো কিছু বলব না। আমরা তাদের সঙ্গে রাজপথে মোকাবিলা করবো। কোনো অদৃশ্য শক্তি পেছনে রেখে আপনি (ইসি সচিব) প্রেসারটা নিয়েন না। আপনি এমনি অসুস্থ মানুষ। আপনি এ ধরনের প্রেসার সহ্য করতে পারবেন না। তারপরে তিনি চুপ ছিল। কিন্তু যেহেতু ব্যাখ্যা দিতে পারেননি। আমরা তাদের বলে দিয়েছি যে নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না। এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।
ঢাকা,বৃহস্পতিবার ৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock