বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বুধবার (৮ অক্টোবর) রাতে জিয়ারত করেছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
গুলশানের বাসা থেকে রাতে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন তিনি।
সমাধিস্থলে পৌঁছে গাড়িতে বসে দোয়া করেন এবং কিছুক্ষণ অবস্থান শেষে বাসার উদ্দেশে ফিরে যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১টার দিকে বেগম খালেদা জিয়া মাজারে পৌঁছান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।খালেদা জিয়ার সঙ্গে মাজারে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন।
ঢাকা,বুধবার ৮ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















