তারা মনে করছে আওয়ামী লীগ কচু পাতার ওপর শিশিরবিন্দু, সহজেই পড়ে যাবে। সেটা সম্ভব নয়

বিএনপিসহ সরকারবিরোধীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, মনে হয় সরকার যেন কচু পাতার ওপর শিশির বিন্দু! আওয়ামী লীগ সরকার সেই সরকার না। এই সরকারের শেকড় অনেক গভীরে। শক্তি জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না।

সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সবকিছু হারিয়ে এখন শোকের সাগরে নিমজ্জিত। আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও আসেনি। এখন তাদের সামনে আর কিছু নেই। তারা যদি ইতিবাচক রাজনীতি করতো, তাহলে এমন পতনের খাদে পড়তো না। কালো পতাকার সাথে এখন কালো ব্যাজ ধারণ করলে ষোলকলা পূর্ণ হবে।

বিএনপিসহ সরকারবিরোধীরা দেশে-বিদেশে গুজব ছড়াচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা এখন বিভিন্নভাবে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তাদের অগ্নিসন্ত্রাসের সাথে এখন যোগ হয়েছে গুজবসন্ত্রাস।

সারাবিশ্বে দ্রব্যমূল্য বেড়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী জানান, বিরোধীরা এই বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার চালাচ্ছে।তিনি বলেন, আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না। বিএনপির রাজনীতির ভুলের চোরাবালিতে আটকে আছে। তারা যত সরকারের পতনের কথা বলবে, সরকারের তত উত্থান হবে। বিএনপি যদি ইতিবাচক রাজনীতি নিয়ে এগিয়ে যেতো, তাহলে হঠাৎ করে তাদের এমন পতন হতো না। সরকারের পতন ঘটাতে গিয়ে নিজেরাই খাদে পড়েছে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া রাজনৈতিক দলই হবে প্রধান বিরোধীদল। স্বতন্ত্ররা স্বতন্ত্রই আছেন। দল যদি বলেন, তাহলে জাতীয় পার্টি। উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে আজ সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির বৈঠকে।
ঢাকা,সোমবার ২২ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তারা মনে করছে আওয়ামী লীগ কচু পাতার ওপর শিশিরবিন্দু, সহজেই পড়ে যাবে। সেটা সম্ভব নয়

বিএনপিসহ সরকারবিরোধীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, মনে হয় সরকার যেন কচু পাতার ওপর শিশির বিন্দু! আওয়ামী লীগ সরকার সেই সরকার না। এই সরকারের শেকড় অনেক গভীরে। শক্তি জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না।

সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সবকিছু হারিয়ে এখন শোকের সাগরে নিমজ্জিত। আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও আসেনি। এখন তাদের সামনে আর কিছু নেই। তারা যদি ইতিবাচক রাজনীতি করতো, তাহলে এমন পতনের খাদে পড়তো না। কালো পতাকার সাথে এখন কালো ব্যাজ ধারণ করলে ষোলকলা পূর্ণ হবে।

বিএনপিসহ সরকারবিরোধীরা দেশে-বিদেশে গুজব ছড়াচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা এখন বিভিন্নভাবে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তাদের অগ্নিসন্ত্রাসের সাথে এখন যোগ হয়েছে গুজবসন্ত্রাস।

সারাবিশ্বে দ্রব্যমূল্য বেড়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী জানান, বিরোধীরা এই বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার চালাচ্ছে।তিনি বলেন, আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না। বিএনপির রাজনীতির ভুলের চোরাবালিতে আটকে আছে। তারা যত সরকারের পতনের কথা বলবে, সরকারের তত উত্থান হবে। বিএনপি যদি ইতিবাচক রাজনীতি নিয়ে এগিয়ে যেতো, তাহলে হঠাৎ করে তাদের এমন পতন হতো না। সরকারের পতন ঘটাতে গিয়ে নিজেরাই খাদে পড়েছে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া রাজনৈতিক দলই হবে প্রধান বিরোধীদল। স্বতন্ত্ররা স্বতন্ত্রই আছেন। দল যদি বলেন, তাহলে জাতীয় পার্টি। উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে আজ সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির বৈঠকে।
ঢাকা,সোমবার ২২ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO