টেকনাফে গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে পাচারের জন্য বন্দি করে রাখা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে পাচারের জন্য বন্দি করে রাখা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ-বাহিনী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ অনেককে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়। খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্টগার্ড ও নৌ-বাহিনী যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযানে পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানায় বন্দি করে রাখা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানান, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা টাকায় পাঠানোর পর কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফের গহীন পাহাড়ের গোপন আস্তানায় নিয়ে জিম্মি করে রেখেছিল। পরে সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে নৌকায় করে তাদের মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা ছিল চক্রটির।

তারা আরও জানান, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়ায় পাচারকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ,শুক্রবার ১৯ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে পাচারের জন্য বন্দি করে রাখা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে পাচারের জন্য বন্দি করে রাখা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ-বাহিনী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ অনেককে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়। খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্টগার্ড ও নৌ-বাহিনী যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযানে পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানায় বন্দি করে রাখা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানান, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা টাকায় পাঠানোর পর কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফের গহীন পাহাড়ের গোপন আস্তানায় নিয়ে জিম্মি করে রেখেছিল। পরে সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে নৌকায় করে তাদের মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা ছিল চক্রটির।

তারা আরও জানান, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়ায় পাচারকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ,শুক্রবার ১৯ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock