কুয়াকাটায় উৎপাদিত হচ্ছে সমুদ্রিক মাছের শুঁটকি।।লাগেনি আধুনিকতার ছোঁয়া

কোনো ধরনের কীটনাশক ব্যবহার ছাড়াই পর্যটন কেন্দ্র কুয়াকাটায় প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হচ্ছে সমুদ্রিক মাছের শুঁটকি। কেউ কাঁচা মাছ রোদে শুকাতে
ব্যস্ত রয়েছে। কেউ বাঁশের তৈরি মাচায় কিংবা বিভিন্ন স্থানে বিছিয়ে রাখছেন। কেউ বা আবার বিক্রির জন্য প্রস্তুত করছেন। মোটকথা শুঁটকি পল্লিতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। কিন্তু এসব শুঁটকি উৎপাদন কিংবা বিপণন ব্যবস্থায় লাগেনি আধুনিকতার ছোঁয়া। এই শিল্পে সরকারের সহযোগিতা পেলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
স্থানীয় সূত্রে জানা যায়, লইট্টা, ফাহা, ফালিসা, চাবল, কোরাল, হাঙ্গর, ছুরি, ছোট পোয়া, চান্দাকাটা, চিংড়ি, লাক্ষ্যা, চাপিলা, গোলপাতা, ইলিশসহ বিভিন্ন প্রজাতির সমুদ্রিক মাছ প্রাকৃতিক উপায়ে শুঁটকি উৎপাদন করছেন সংশ্লিষ্ট মৎসজীবিরা। শুধুমাত্র লবণ মেখে এসব শুঁটকি উৎপাদ করা হচ্ছে। তাই এর স্বাদও রয়েছে আলাদা। সব চেয়ে লইট্টা ও চিংড়ির শুঁটকি বেশি চাহিদা। কুয়াকাটায় সারা বছরই বিক্রি হয় এসব শুঁটকি। তবে এখনও সনাতন পদ্ধতিতেই শুঁটকি উৎপাদন করছে জেলেরা। খোঁজ নিয়ে জানা গেছে, কুয়াকাটা সৈকতের পশ্চিমদিকে মাঝিবাড়ি,
খাজুরা ছাড়াও খালগোড়া, গঙ্গামতি, কাউয়ার,চর ধুলাসার ও মহিপুরের নিজামপুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুটকির ব্যবসা। বিভিন্ন স্পটে অর্ধশতাধিক ব্যবসায়ী সমুদ্রিক মাছের শুঁটকি তৈরি করেন। এখানকার শুঁটকি উন্নত বিশ্বে রফতানি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুঁটকি ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরুতে প্রচুর মাছ পাওয়া গেছে, এখন আকাল চলছে। এছাড়া শুঁটকি প্রকিয়াজাত করার জন্য নির্ধারিত কোন জায়গা না থাকায় সৈকতের আশপাশে মাছ শুকাতে হচ্ছে। অনেক সময় উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলতে হয় শুঁটকি মাচা। উৎপাদিত এসব
শুঁটকি স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে চট্টগ্রামসহ বিভিন্ন মোকামে চালান করা হয়। তবে কি পরিমান শুঁটকি চালান হচ্ছে তার সঠিক তথ্য বলতে পারেননি ব্যবসায়িরা। শুঁটকি ব্যবসায়ী ইদ্রিস মিয়া জানান, প্রতি বছরের ন্যায় এবছরও
প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে পরিচ্ছন্নতার মধ্য দিয়ে শুঁটকি করা হচ্ছে।
একই সাথে পুরুষের পাশাপাশি অনেক নারী শ্রমিকেরও কর্মসংস্থান হয়েছে। প্রাকৃতিকভাবে শুকানোর ফলে এখানকার শুঁটকির রয়েছে আলাদা স্বাদ। তাই ঘুরতে আসা পর্যটক-দর্শনার্থীরা নিজ চোখে দেখে শুঁটকি ক্রয় করেও নিচ্ছেন।
পর্যটক এনামুল কবির বলেন, কুয়াকাটার শুঁটকির অনেক সুনাম রয়েছে। তাই এখানে ঘুরতে এসে বিভিন্ন প্রকার শুঁটকি মাছ কিনে নিলাম। দামও মনে হয়েছে অনেকটা কম।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সারা দেশে
কুয়াকাটার শুঁটকির সুনাম রয়েছে। উন্নত মানের শুঁটকি উৎপাদনের জন্য এই পেশার সাথে সংশ্লিষ্টদেরকে মৎস্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ২০ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় উৎপাদিত হচ্ছে সমুদ্রিক মাছের শুঁটকি।।লাগেনি আধুনিকতার ছোঁয়া

কোনো ধরনের কীটনাশক ব্যবহার ছাড়াই পর্যটন কেন্দ্র কুয়াকাটায় প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হচ্ছে সমুদ্রিক মাছের শুঁটকি। কেউ কাঁচা মাছ রোদে শুকাতে
ব্যস্ত রয়েছে। কেউ বাঁশের তৈরি মাচায় কিংবা বিভিন্ন স্থানে বিছিয়ে রাখছেন। কেউ বা আবার বিক্রির জন্য প্রস্তুত করছেন। মোটকথা শুঁটকি পল্লিতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। কিন্তু এসব শুঁটকি উৎপাদন কিংবা বিপণন ব্যবস্থায় লাগেনি আধুনিকতার ছোঁয়া। এই শিল্পে সরকারের সহযোগিতা পেলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
স্থানীয় সূত্রে জানা যায়, লইট্টা, ফাহা, ফালিসা, চাবল, কোরাল, হাঙ্গর, ছুরি, ছোট পোয়া, চান্দাকাটা, চিংড়ি, লাক্ষ্যা, চাপিলা, গোলপাতা, ইলিশসহ বিভিন্ন প্রজাতির সমুদ্রিক মাছ প্রাকৃতিক উপায়ে শুঁটকি উৎপাদন করছেন সংশ্লিষ্ট মৎসজীবিরা। শুধুমাত্র লবণ মেখে এসব শুঁটকি উৎপাদ করা হচ্ছে। তাই এর স্বাদও রয়েছে আলাদা। সব চেয়ে লইট্টা ও চিংড়ির শুঁটকি বেশি চাহিদা। কুয়াকাটায় সারা বছরই বিক্রি হয় এসব শুঁটকি। তবে এখনও সনাতন পদ্ধতিতেই শুঁটকি উৎপাদন করছে জেলেরা। খোঁজ নিয়ে জানা গেছে, কুয়াকাটা সৈকতের পশ্চিমদিকে মাঝিবাড়ি,
খাজুরা ছাড়াও খালগোড়া, গঙ্গামতি, কাউয়ার,চর ধুলাসার ও মহিপুরের নিজামপুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুটকির ব্যবসা। বিভিন্ন স্পটে অর্ধশতাধিক ব্যবসায়ী সমুদ্রিক মাছের শুঁটকি তৈরি করেন। এখানকার শুঁটকি উন্নত বিশ্বে রফতানি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুঁটকি ব্যবসায়ীরা জানান, মৌসুমের শুরুতে প্রচুর মাছ পাওয়া গেছে, এখন আকাল চলছে। এছাড়া শুঁটকি প্রকিয়াজাত করার জন্য নির্ধারিত কোন জায়গা না থাকায় সৈকতের আশপাশে মাছ শুকাতে হচ্ছে। অনেক সময় উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলতে হয় শুঁটকি মাচা। উৎপাদিত এসব
শুঁটকি স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে চট্টগ্রামসহ বিভিন্ন মোকামে চালান করা হয়। তবে কি পরিমান শুঁটকি চালান হচ্ছে তার সঠিক তথ্য বলতে পারেননি ব্যবসায়িরা। শুঁটকি ব্যবসায়ী ইদ্রিস মিয়া জানান, প্রতি বছরের ন্যায় এবছরও
প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে পরিচ্ছন্নতার মধ্য দিয়ে শুঁটকি করা হচ্ছে।
একই সাথে পুরুষের পাশাপাশি অনেক নারী শ্রমিকেরও কর্মসংস্থান হয়েছে। প্রাকৃতিকভাবে শুকানোর ফলে এখানকার শুঁটকির রয়েছে আলাদা স্বাদ। তাই ঘুরতে আসা পর্যটক-দর্শনার্থীরা নিজ চোখে দেখে শুঁটকি ক্রয় করেও নিচ্ছেন।
পর্যটক এনামুল কবির বলেন, কুয়াকাটার শুঁটকির অনেক সুনাম রয়েছে। তাই এখানে ঘুরতে এসে বিভিন্ন প্রকার শুঁটকি মাছ কিনে নিলাম। দামও মনে হয়েছে অনেকটা কম।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সারা দেশে
কুয়াকাটার শুঁটকির সুনাম রয়েছে। উন্নত মানের শুঁটকি উৎপাদনের জন্য এই পেশার সাথে সংশ্লিষ্টদেরকে মৎস্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ২০ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO