জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে এনসিপি

জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বিগত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। তাদের পোস্টারেও আওয়ামী মনোনীত প্রার্থী লেখা ছিল। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে পার্থক্য নেই। জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে এনসিপি।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে যমুনার সামনে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, অভ্যুত্থানের এক বছর পরেও পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিত হয়নি। নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। অভ্যুত্থানে অংশ নেওয়া প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার দাবি জানানো হয়েছে। গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় সংস্থার যারা যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্রীয় সংস্থা নির্বাচন প্রভাবিত করেছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

নির্বাচন কমিশনের সক্ষমতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে জানিয়ে আদীব বলেন, জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি।

১০০ আসনে যেন সরাসরি নারীরা নির্বাচন করতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তারাও যাতে ভোট দিতে পারেন, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।
ঢাকা,রোববার ৩১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে এনসিপি

জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বিগত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। তাদের পোস্টারেও আওয়ামী মনোনীত প্রার্থী লেখা ছিল। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে পার্থক্য নেই। জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে এনসিপি।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে যমুনার সামনে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, অভ্যুত্থানের এক বছর পরেও পুনর্বাসন, নিরাপত্তা নিশ্চিত হয়নি। নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। অভ্যুত্থানে অংশ নেওয়া প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার দাবি জানানো হয়েছে। গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় সংস্থার যারা যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্রীয় সংস্থা নির্বাচন প্রভাবিত করেছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

নির্বাচন কমিশনের সক্ষমতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে জানিয়ে আদীব বলেন, জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি।

১০০ আসনে যেন সরাসরি নারীরা নির্বাচন করতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তারাও যাতে ভোট দিতে পারেন, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।
ঢাকা,রোববার ৩১ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock