গাজা উপত্যকায় কোনো নিরাপদ জায়গা নেই জেইতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করেছে ইসরায়েল

ইসরায়েল ৬ আগস্ট থেকে গাজা সিটিতে আগ্রাসন শুরু করার পর থেকে জেইতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। সেখানে শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

রোববার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, চলমান গোলাবর্ষণ এবং অবরুদ্ধ রাস্তাগুলো ওই এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় বড় বাধা সৃষ্টি করছে। খবর আল জাজিরার।

সংস্থাটি আরও জানিয়েছে, উদ্ধারকর্মীরা এখনো অসংখ্য নিখোঁজ ফিলিস্তিনির খবর পাচ্ছেন। কিন্তু তারা সাড়া দিতে পারছেন না। অন্যদিকে হামলার ভয়াবহতায় হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মুখে পড়েছে।

সিভিল ডিফেন্স বলেছে, গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। কারণ মাঠপর্যায়ের টিমগুলোর সক্ষমতা চলমান ইসরায়েলি হামলার তীব্রতার সঙ্গে সামঞ্জস্য রাখতে পারছে না।

তারা আরও জানায়, গাজা উপত্যকায় কোনো নিরাপদ জায়গা নেই। উত্তর-দক্ষিণ সবখানেই গোলাবর্ষণ চলছে। বেসামরিক লোকেদের ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র, এমনকি বাস্তুচ্যুতদের ক্যাম্পেও হামলা চালানো হচ্ছে।

এদিকে গাজা সিটি সম্পূর্ণ দখল করতে অগ্রসর হচ্ছে ইসরায়েল। এর অংশ হিসেবে ইসরায়েলি ট্যাংক সাবরা মহল্লায় ঢুকে পড়েছে, আর প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণের দিকে সরে যেতে বাধ্য করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ২৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা উপত্যকায় কোনো নিরাপদ জায়গা নেই জেইতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করেছে ইসরায়েল

ইসরায়েল ৬ আগস্ট থেকে গাজা সিটিতে আগ্রাসন শুরু করার পর থেকে জেইতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। সেখানে শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

রোববার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, চলমান গোলাবর্ষণ এবং অবরুদ্ধ রাস্তাগুলো ওই এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় বড় বাধা সৃষ্টি করছে। খবর আল জাজিরার।

সংস্থাটি আরও জানিয়েছে, উদ্ধারকর্মীরা এখনো অসংখ্য নিখোঁজ ফিলিস্তিনির খবর পাচ্ছেন। কিন্তু তারা সাড়া দিতে পারছেন না। অন্যদিকে হামলার ভয়াবহতায় হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মুখে পড়েছে।

সিভিল ডিফেন্স বলেছে, গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। কারণ মাঠপর্যায়ের টিমগুলোর সক্ষমতা চলমান ইসরায়েলি হামলার তীব্রতার সঙ্গে সামঞ্জস্য রাখতে পারছে না।

তারা আরও জানায়, গাজা উপত্যকায় কোনো নিরাপদ জায়গা নেই। উত্তর-দক্ষিণ সবখানেই গোলাবর্ষণ চলছে। বেসামরিক লোকেদের ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র, এমনকি বাস্তুচ্যুতদের ক্যাম্পেও হামলা চালানো হচ্ছে।

এদিকে গাজা সিটি সম্পূর্ণ দখল করতে অগ্রসর হচ্ছে ইসরায়েল। এর অংশ হিসেবে ইসরায়েলি ট্যাংক সাবরা মহল্লায় ঢুকে পড়েছে, আর প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণের দিকে সরে যেতে বাধ্য করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ২৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO