কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী প্রসূতি সেবার নাজেহাল অবস্থা।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা। যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ তিন জেলার মধ্যবর্তী একটি উপজেলা কোটচাঁদপুর। জেলা শহর অনেক দুরবর্তী হওয়ায় নিকটস্থ চিকিৎসা সেবা নিতে ভীড় জমান কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এমন জনবহুল একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ডেলিভারি রোগীদের জরুরি অস্ত্রোপচারের কোনো ব্যবস্থা। এর ফলে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে হতদরিদ্র পরিবারগুলো মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরী চিকিৎসা সেবা নিতে হারাচ্ছেন সহায়সম্বল। জরুরী অবস্থায় রোগীদের নিয়ে যাওয়া যাচ্ছে না দুরবর্তী কোন চিকিৎসা কেন্দ্রে। নিরুপায় হয়ে স্হানীয় হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে গেলেই গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।

জরুরী বিভাগের চিকিৎসক রঞ্জু জানান, ডাঃ ফারহানা ছিলেন তখন সিজার করা হতো এখন তিনি চলে যাওয়ার পর আর কোন ডাক্তার আসেনি। যার ফলে জরুরী অবস্থায় সিজারের রোগীর কোন সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। শুধু নরমাল ডেলিভারি গুলোর সেবা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক ডেলিভারি সেবা দেওয়া হলেও জরুরি সিজারিয়ান অপারেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে সেবা ব্যহত হচ্ছে। ফলে রোগীর অবস্থা জটিল হয়ে পড়লে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতাল বা যশোরে পাঠাতে হচ্ছে।

অনেক সময় এ কারণে মা ও নবজাতকের জীবন ঝুঁকির মুখে পড়ে। গরীব রোগীদের জন্য দূরের হাসপাতালে যাওয়া ব্যয়বহুল এবং কষ্টসাধ্য হয়ে যায়।

এলাকাবাসী বলছেন— “গরীবের মাথায় হাত! উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই যদি জরুরি অস্ত্রোপচারের ব্যবস্থা থাকতো, তাহলে প্রাণহানি অনেকাংশে কমতো।”

এবিষয়ে ঝিনাইদহ সিভিল সার্জনের নিকট জানতে চাইলে তিনি জানান দীর্ঘদিন ধরে সিজারের কোন ডাক্তার নেই। জরুরী অবস্থায় আপনাদের করনীয় কি? জানতে চাইলে তিনি জানান। বাহিরে সিজার করা ছাড়া আমাদের কোন ব্যবস্হা নেই। আমরা চাহিদা জানিয়ে দিয়েছি যদি উপর মহল থেকে এখানে ডাক্তার দেয় তাহলে সিজারের ব্যবস্হা হবে।
পাপন চৌধুরী,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ,শনিবার ২৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী প্রসূতি সেবার নাজেহাল অবস্থা।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা। যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ তিন জেলার মধ্যবর্তী একটি উপজেলা কোটচাঁদপুর। জেলা শহর অনেক দুরবর্তী হওয়ায় নিকটস্থ চিকিৎসা সেবা নিতে ভীড় জমান কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এমন জনবহুল একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ডেলিভারি রোগীদের জরুরি অস্ত্রোপচারের কোনো ব্যবস্থা। এর ফলে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে হতদরিদ্র পরিবারগুলো মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরী চিকিৎসা সেবা নিতে হারাচ্ছেন সহায়সম্বল। জরুরী অবস্থায় রোগীদের নিয়ে যাওয়া যাচ্ছে না দুরবর্তী কোন চিকিৎসা কেন্দ্রে। নিরুপায় হয়ে স্হানীয় হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে গেলেই গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।

জরুরী বিভাগের চিকিৎসক রঞ্জু জানান, ডাঃ ফারহানা ছিলেন তখন সিজার করা হতো এখন তিনি চলে যাওয়ার পর আর কোন ডাক্তার আসেনি। যার ফলে জরুরী অবস্থায় সিজারের রোগীর কোন সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। শুধু নরমাল ডেলিভারি গুলোর সেবা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক ডেলিভারি সেবা দেওয়া হলেও জরুরি সিজারিয়ান অপারেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে সেবা ব্যহত হচ্ছে। ফলে রোগীর অবস্থা জটিল হয়ে পড়লে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতাল বা যশোরে পাঠাতে হচ্ছে।

অনেক সময় এ কারণে মা ও নবজাতকের জীবন ঝুঁকির মুখে পড়ে। গরীব রোগীদের জন্য দূরের হাসপাতালে যাওয়া ব্যয়বহুল এবং কষ্টসাধ্য হয়ে যায়।

এলাকাবাসী বলছেন— “গরীবের মাথায় হাত! উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই যদি জরুরি অস্ত্রোপচারের ব্যবস্থা থাকতো, তাহলে প্রাণহানি অনেকাংশে কমতো।”

এবিষয়ে ঝিনাইদহ সিভিল সার্জনের নিকট জানতে চাইলে তিনি জানান দীর্ঘদিন ধরে সিজারের কোন ডাক্তার নেই। জরুরী অবস্থায় আপনাদের করনীয় কি? জানতে চাইলে তিনি জানান। বাহিরে সিজার করা ছাড়া আমাদের কোন ব্যবস্হা নেই। আমরা চাহিদা জানিয়ে দিয়েছি যদি উপর মহল থেকে এখানে ডাক্তার দেয় তাহলে সিজারের ব্যবস্হা হবে।
পাপন চৌধুরী,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ,শনিবার ২৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock