প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই- বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।যেই মাস বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে।
শনিবার (১৬ আগস্ট) সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের বিষয়ে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে জোর গলায় দাবি করার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তার ওপরে আমাদের কারো কিছু বলার নেই। স্যার যে, তারিখে বলেছেন, ওই তারিখেই নির্বাচন হবে। কে কী বলল, সেটা শোনার প্রয়োজন নেই। জনগণ যখন ভোটমুখী হবে, তখন কোনো শক্তি নির্বাচনের পথে বাঁধা দিতে পারবে না। রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে। ’

বাজার পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি বলেন, সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে শাকসবজির ক্ষতি হওয়ায় দাম বেড়েছে। আলুর দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। কৃষক ন্যায্য দাম না পেলে পরবর্তী মৌসুমে আলু চাষে নিরুৎসাহিত হবে। এতে ভবিষ্যতে আলুর দাম আবার হঠাৎ বেড়ে যেতে পারে। কৃষক ও ভোক্তার স্বার্থে একটা ভারসাম্য রাখতে হবে।

তিনি আরও বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মধ্যস্বত্বভোগীরা দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। ফলে কৃষক ভালো দাম পায় না, আর ভোক্তাদের বেশি দামে কিনতে হয়। এ সমস্যা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন।

পলিথিনের ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পলিথিনের কারণে মাটি নষ্ট হচ্ছে, পানি আটকে যাচ্ছে। এর কোনো উপকারিতা নেই, বরং ক্ষতি বেশি। তাই আমাদের সবার উচিত পলিথিন বর্জন করে পাটের ব্যাগ ব্যবহার করা।
ঢাকা,শনিবার ১৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই- বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।যেই মাস বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে।
শনিবার (১৬ আগস্ট) সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের বিষয়ে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে জোর গলায় দাবি করার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তার ওপরে আমাদের কারো কিছু বলার নেই। স্যার যে, তারিখে বলেছেন, ওই তারিখেই নির্বাচন হবে। কে কী বলল, সেটা শোনার প্রয়োজন নেই। জনগণ যখন ভোটমুখী হবে, তখন কোনো শক্তি নির্বাচনের পথে বাঁধা দিতে পারবে না। রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে। ’

বাজার পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি বলেন, সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে শাকসবজির ক্ষতি হওয়ায় দাম বেড়েছে। আলুর দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। কৃষক ন্যায্য দাম না পেলে পরবর্তী মৌসুমে আলু চাষে নিরুৎসাহিত হবে। এতে ভবিষ্যতে আলুর দাম আবার হঠাৎ বেড়ে যেতে পারে। কৃষক ও ভোক্তার স্বার্থে একটা ভারসাম্য রাখতে হবে।

তিনি আরও বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মধ্যস্বত্বভোগীরা দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। ফলে কৃষক ভালো দাম পায় না, আর ভোক্তাদের বেশি দামে কিনতে হয়। এ সমস্যা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন।

পলিথিনের ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পলিথিনের কারণে মাটি নষ্ট হচ্ছে, পানি আটকে যাচ্ছে। এর কোনো উপকারিতা নেই, বরং ক্ষতি বেশি। তাই আমাদের সবার উচিত পলিথিন বর্জন করে পাটের ব্যাগ ব্যবহার করা।
ঢাকা,শনিবার ১৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO