গাইবান্ধায় হোটেলের নাস্তার বিল ও আগের বকেয়া টাকা চাওয়ায় গুলি নারীসহ গুলিবিদ্ধ ২

হোটেলের নাস্তার বিল ও আগের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে গাইবান্ধার সাদুল্লাপুরে গোলাপ মিয়া (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে পিস্তল দিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল মালিকের ছেলে ও এক নারী কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন- হোটেল মালিকের ছেলে অসীম মিয়া (১৭) ও নারী কর্মচারী সেলিনা বেগম (৪২)। এরা দুজন গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত গোলাপ মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চক দারিয়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ও চোরাচালানসহ নানা অপরাধে জড়িত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাপিতের বাজারের হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে অসীম প্রতিদিনের মতো কাজে ব্যস্ত ছিলেন। সকালে হোটেলে এসে নাস্তা করেন গোলাপ মিয়া। নাস্তা শেষে বিল না দিয়ে চলে যেতে চাইলে হোটেলটির মালিকের ছেলে অসীম তার কাছে বিল এবং আগের বকেয়া টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজ কোমরে থাকা পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালান গোলাপ। এসময় গুলিবিদ্ধ হয়ে অসীম মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে আসেন হোটেলের নারী কর্মচারী সেলিনা। তখন তাকেও লক্ষ্য করে গুলি চালান গোলাপ। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে গোলাপ পালিয়ে যান। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান।

বিকেলে বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, অভিযুক্ত গোলাপকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি পিস্তল, বন্দুক নাকি অন্য কোনো অস্ত্র ব্যবহার করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার রাজনৈতিক সম্পৃক্ততা ও পদ-পদবি সম্পর্কেও তদন্ত চলছে।
গাইবান্ধা,বুধবার ১৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় হোটেলের নাস্তার বিল ও আগের বকেয়া টাকা চাওয়ায় গুলি নারীসহ গুলিবিদ্ধ ২

হোটেলের নাস্তার বিল ও আগের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে গাইবান্ধার সাদুল্লাপুরে গোলাপ মিয়া (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে পিস্তল দিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল মালিকের ছেলে ও এক নারী কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন- হোটেল মালিকের ছেলে অসীম মিয়া (১৭) ও নারী কর্মচারী সেলিনা বেগম (৪২)। এরা দুজন গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত গোলাপ মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চক দারিয়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ও চোরাচালানসহ নানা অপরাধে জড়িত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাপিতের বাজারের হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে অসীম প্রতিদিনের মতো কাজে ব্যস্ত ছিলেন। সকালে হোটেলে এসে নাস্তা করেন গোলাপ মিয়া। নাস্তা শেষে বিল না দিয়ে চলে যেতে চাইলে হোটেলটির মালিকের ছেলে অসীম তার কাছে বিল এবং আগের বকেয়া টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজ কোমরে থাকা পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালান গোলাপ। এসময় গুলিবিদ্ধ হয়ে অসীম মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে আসেন হোটেলের নারী কর্মচারী সেলিনা। তখন তাকেও লক্ষ্য করে গুলি চালান গোলাপ। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে গোলাপ পালিয়ে যান। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান।

বিকেলে বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, অভিযুক্ত গোলাপকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি পিস্তল, বন্দুক নাকি অন্য কোনো অস্ত্র ব্যবহার করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার রাজনৈতিক সম্পৃক্ততা ও পদ-পদবি সম্পর্কেও তদন্ত চলছে।
গাইবান্ধা,বুধবার ১৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO