গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হাসপাতাল সূত্রে এমনটি জানা গেছে।
একই সময়ে অনাহারে আরও দুজনের প্রাণ গেছে। খবর আল জাজিরার।
মঙ্গলবার নিহতদের মধ্যে ১৯ জন ত্রাণ প্রত্যাশী ছিলেন। এদিন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ২৬টি দেশ যৌথ বিবৃতিতে গাজার ‘অকল্পনীয় মাত্রার’ দুর্ভোগের নিন্দা জানিয়ে চলমান দুর্ভিক্ষ ঠেকাতে ও পরিস্থিতি ফিরিয়ে আনতে জরুরি পদক্ষেপের আহ্বান জানায়।
উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের কাছে ত্রাণ প্রত্যাশীদের ওপর সাম্প্রতিক হামলার বর্ণনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা ভয়াবহ দৃশ্য তুলে ধরেছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৬১ হাজার ৫৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৫৪ হাজার ৮৮ জন।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ১৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















