রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে সকাল ১০টায় এ মার্কেটের ৫ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ১০টা তিন মিনিটে ঘটনাস্থলে আসে। এরপর আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে এর মধ্যে দুটি ইউনিট স্ট্যান্ড বাই রয়েছে। কাজ করছে নয়টি ইউনিট।
ঘটনাস্থলে এসব বিষয় জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
ঢাকা,শনিবার ০২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















