মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত সোর্স আল-আমিন গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত হয়েছেন এক আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স আল-আমিন। শেরেবাংলা নগরে একটি ছিনতাই মামলার আসামিকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো: মোশারফ ও রিপন ওরফে গিট্টু রিপন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

তিনি জানান, গত ১৬ জুলাই মোহাম্মদপুর থানাধীন লাউতলা এলাকায় এ হত্যাকাণ্ড হয়। নিহত আল-আমিন রাজধানীর শেরেবাংলা নগরের একটি ছিনতাইয়ের ঘটনায় কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন। এরই জেরে মোশারফ, রিপন ও আরও কয়েকজন মিলে আল-আমিনকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন সন্ধ্যায় চাঁদ উদ্যান এলাকার লাউতলায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকাকালে, ধারালো অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করা হয়। একপর্যায়ে সামুরাই দিয়ে কুপিয়ে তার ডান পায়ের হাঁটুর রগ ও ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলা হয়। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আল-আমিনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় দুইজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে র‌্যাব-২ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ১৮ জুলাই ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব-২ এর অধিনায়ক।
ঢাকা,বৃহস্পতিবার ৩১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ



» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত সোর্স আল-আমিন গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত হয়েছেন এক আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স আল-আমিন। শেরেবাংলা নগরে একটি ছিনতাই মামলার আসামিকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো: মোশারফ ও রিপন ওরফে গিট্টু রিপন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

তিনি জানান, গত ১৬ জুলাই মোহাম্মদপুর থানাধীন লাউতলা এলাকায় এ হত্যাকাণ্ড হয়। নিহত আল-আমিন রাজধানীর শেরেবাংলা নগরের একটি ছিনতাইয়ের ঘটনায় কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন। এরই জেরে মোশারফ, রিপন ও আরও কয়েকজন মিলে আল-আমিনকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন সন্ধ্যায় চাঁদ উদ্যান এলাকার লাউতলায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকাকালে, ধারালো অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করা হয়। একপর্যায়ে সামুরাই দিয়ে কুপিয়ে তার ডান পায়ের হাঁটুর রগ ও ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে ফেলা হয়। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আল-আমিনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় দুইজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে র‌্যাব-২ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ১৮ জুলাই ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব-২ এর অধিনায়ক।
ঢাকা,বৃহস্পতিবার ৩১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock