টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর এক নারীর লাশ উদ্ধার

টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর বাস্তুহারা বিলে কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহতের নাম ফারিয়া তাসনিন (৩২)। তিনি চুয়াডাঙ্গার মুনসি অলিউল্লা আহম্মেদের মেয়ে। ঢাকার মিরপুরে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর বরাতে জানা যায়, রোববার (২৭ জুলাই) রাতে মার্কেটিংয়ের কাজে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় যান ফারিয়া। রাত সোয়া ৮টার দিকে কাজ শেষে ফেরার পথে খোলা একটি ম্যানহোলে পড়ে তিনি নিখোঁজ হন। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। টানা অনুসন্ধানেও ম্যানহোলের ভেতরে তার সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে টঙ্গীর বাস্তুহারা বিলে কচুরিপানার নিচে তার লাশ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, ম্যানহোলে পড়ে মৃত্যুর পর তার লাশ ড্রেনের পানির প্রবাহে ভেসে গিয়ে বিলে পৌঁছায়।টঙ্গী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ একাধিক টিম ড্রেনের বিভিন্ন অংশে অনুসন্ধান চালায়। দীর্ঘ ৩৬ ঘণ্টা পর বাস্তুহারা বিলের কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
গাজীপুর,মঙ্গলবার ২৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর এক নারীর লাশ উদ্ধার

টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর এক নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর বাস্তুহারা বিলে কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহতের নাম ফারিয়া তাসনিন (৩২)। তিনি চুয়াডাঙ্গার মুনসি অলিউল্লা আহম্মেদের মেয়ে। ঢাকার মিরপুরে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর বরাতে জানা যায়, রোববার (২৭ জুলাই) রাতে মার্কেটিংয়ের কাজে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় যান ফারিয়া। রাত সোয়া ৮টার দিকে কাজ শেষে ফেরার পথে খোলা একটি ম্যানহোলে পড়ে তিনি নিখোঁজ হন। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। টানা অনুসন্ধানেও ম্যানহোলের ভেতরে তার সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে টঙ্গীর বাস্তুহারা বিলে কচুরিপানার নিচে তার লাশ ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, ম্যানহোলে পড়ে মৃত্যুর পর তার লাশ ড্রেনের পানির প্রবাহে ভেসে গিয়ে বিলে পৌঁছায়।টঙ্গী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ একাধিক টিম ড্রেনের বিভিন্ন অংশে অনুসন্ধান চালায়। দীর্ঘ ৩৬ ঘণ্টা পর বাস্তুহারা বিলের কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
গাজীপুর,মঙ্গলবার ২৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock