মাদকদ্রব্যসহ সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন,২০১২ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

র‌্যাব বলেছে, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ডাকাত, ছিনতাইকারী, অপহরণকারী, বিপুল পরিমান মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব দায়িত্ব পালন করে যাচ্ছে।

র‌্যাব জানায়,র‌্যাব ফোর্সেস এর সদস্যদেরকে দায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় র‌্যাব সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও কৌশলগত দক্ষতার উন্নয়নের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরে এ বিষয়ক আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি র‌্যাব ফোর্সেস এর সদস্যদের বিভিন্ন আইন সম্পর্কে ধারণা প্রদান এবং দায়িত্ব পালনকালে মানবাধিকার বিষয়ে আরও যত্নবান হয়ে কার্যক্রম পরিচালনা করতে আধুনিক প্রশিক্ষণ প্রদানের কার্যক্রমও চলমান রয়েছে।

র‌্যাব জানায়,এরই ধারাবাহিকতায় র‌্যাব ফোর্সেস এ কর্মরত সকল পদবীর কর্মকর্তাদের মাদকদ্রব্য সহ সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ এবং ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২’ বিষয়ে অধিকতর ধারণা প্রদানের নিমিত্তে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরে একটি সেমিনারের আয়োজন করা হয়।

র‌্যাবের এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মোঃ শাহ আলম অতিরিক্ত আইজিপি (অবঃ), বাংলাদেশ পুলিশ বলেন, মাদক নিয়ন্ত্রনে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জনগণের প্রত্যাশা হচ্ছে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের নির্মূল করা। তিনি আরও বলেন, মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ হচ্ছে এক ধরনের সংঘবদ্ধ অপরাধ। এই সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব, তবে এর জন্য প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহের সমন্বিত পদক্ষেপ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর যথাযথ প্রয়োগের মাধ্যমে এই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।

এছাড়াও তিনি ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২’ সম্পর্কে সেমিনারে আলোচনা করেন। তিনি বলেন, জনসচেতনতা এবং কার্যকর আইন প্রয়োগের মাধ্যমে আইন শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব। শাস্তির বিধান শক্তিশালী করা এবং মামলার প্রমাণ সংগ্রহ ও তদন্তের মান আরও উন্নত করার মাধ্যমে অপরাধ নির্মূল করা সম্ভব।

র‌্যাব এই সেমিনারে উভয় আইনের গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করা হয়, যা র‌্যাব ফোর্সেস এর সদস্যদের দায়িত্ব পালনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে র‌্যাব ফোর্সেস আরও ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে প্রত্যয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সেমিনারে উপস্থিত ছিলেন র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), একেএম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি এবং অতিরিক্ত মহাপরিচালকগণ। এছাড়াও র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের পরিচালকগণ, অন্যান্য অফিসারবৃন্দ, ঢাকাস্থ সকল ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ভিটিসির মাধ্যমে র‌্যাবের ব্যাটালিয়ন সমূহের সকল কর্মকর্তাগণ ও এ সেমিনারে অংশগ্রহণ করেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ২৪ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকদ্রব্যসহ সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন,২০১২ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

র‌্যাব বলেছে, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ডাকাত, ছিনতাইকারী, অপহরণকারী, বিপুল পরিমান মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব দায়িত্ব পালন করে যাচ্ছে।

র‌্যাব জানায়,র‌্যাব ফোর্সেস এর সদস্যদেরকে দায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় র‌্যাব সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও কৌশলগত দক্ষতার উন্নয়নের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরে এ বিষয়ক আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি র‌্যাব ফোর্সেস এর সদস্যদের বিভিন্ন আইন সম্পর্কে ধারণা প্রদান এবং দায়িত্ব পালনকালে মানবাধিকার বিষয়ে আরও যত্নবান হয়ে কার্যক্রম পরিচালনা করতে আধুনিক প্রশিক্ষণ প্রদানের কার্যক্রমও চলমান রয়েছে।

র‌্যাব জানায়,এরই ধারাবাহিকতায় র‌্যাব ফোর্সেস এ কর্মরত সকল পদবীর কর্মকর্তাদের মাদকদ্রব্য সহ সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ এবং ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২’ বিষয়ে অধিকতর ধারণা প্রদানের নিমিত্তে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরে একটি সেমিনারের আয়োজন করা হয়।

র‌্যাবের এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মোঃ শাহ আলম অতিরিক্ত আইজিপি (অবঃ), বাংলাদেশ পুলিশ বলেন, মাদক নিয়ন্ত্রনে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জনগণের প্রত্যাশা হচ্ছে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের নির্মূল করা। তিনি আরও বলেন, মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ হচ্ছে এক ধরনের সংঘবদ্ধ অপরাধ। এই সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব, তবে এর জন্য প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহের সমন্বিত পদক্ষেপ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর যথাযথ প্রয়োগের মাধ্যমে এই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।

এছাড়াও তিনি ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২’ সম্পর্কে সেমিনারে আলোচনা করেন। তিনি বলেন, জনসচেতনতা এবং কার্যকর আইন প্রয়োগের মাধ্যমে আইন শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব। শাস্তির বিধান শক্তিশালী করা এবং মামলার প্রমাণ সংগ্রহ ও তদন্তের মান আরও উন্নত করার মাধ্যমে অপরাধ নির্মূল করা সম্ভব।

র‌্যাব এই সেমিনারে উভয় আইনের গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করা হয়, যা র‌্যাব ফোর্সেস এর সদস্যদের দায়িত্ব পালনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে র‌্যাব ফোর্সেস আরও ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে প্রত্যয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সেমিনারে উপস্থিত ছিলেন র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), একেএম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি এবং অতিরিক্ত মহাপরিচালকগণ। এছাড়াও র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের পরিচালকগণ, অন্যান্য অফিসারবৃন্দ, ঢাকাস্থ সকল ব্যাটালিয়নের অধিনায়ক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ভিটিসির মাধ্যমে র‌্যাবের ব্যাটালিয়ন সমূহের সকল কর্মকর্তাগণ ও এ সেমিনারে অংশগ্রহণ করেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ২৪ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO