নাটোরে বড়াইগ্রামে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত

নাটোরে বড়াইগ্রামে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন।

নিহতদের মধ্যে পাঁচজন নারী। হতাহত সবাই মাইক্রোবাসের চালক ও যাত্রী।

নিহতদের মধ্যে শুধু মাইক্রোবাসচালকের নাম জানা গেছে। তিনি হলেন মেহেরপুরের গাংনী উপজেলার রুবেল হোসেন (৩২)।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আইড়মারী এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকা যাচ্ছিল। পথে বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ ফিলিং স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিকট শব্দ হয় এবং মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চার নারী ও এক পুরুষ নিহত হন। এতে আহত হন তিনজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়। আহত দুজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর,বুধবার ২৩ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বড়াইগ্রামে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত

নাটোরে বড়াইগ্রামে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন।

নিহতদের মধ্যে পাঁচজন নারী। হতাহত সবাই মাইক্রোবাসের চালক ও যাত্রী।

নিহতদের মধ্যে শুধু মাইক্রোবাসচালকের নাম জানা গেছে। তিনি হলেন মেহেরপুরের গাংনী উপজেলার রুবেল হোসেন (৩২)।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আইড়মারী এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকা যাচ্ছিল। পথে বড়াইগ্রাম ইউনিয়নের রয়না তরমুজ ফিলিং স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিকট শব্দ হয় এবং মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চার নারী ও এক পুরুষ নিহত হন। এতে আহত হন তিনজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়। আহত দুজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর,বুধবার ২৩ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO