বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের চারবারের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ১১টায় আমাদের অভিভাবক আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন। তার জানাজা ও দাফনের সময় পরে জানিয়ে দেওয়া হবে।
এদিকে আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রায়গঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক রাকিবুল করিম খান পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি আইনুল হকসহ অনেকে।

আব্দুল মান্নান তালুকদার ১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জ জেলার ধুবিল গ্রামে সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্ম নেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের মুসলিম জমিদার কাটার মহল পরগনার প্রতিষ্ঠাতা মুন্সি আব্দুর রহমান তালুকদারের বংশধর জমিদার ফজলার রহমান তালুকদারের পঞ্চম সন্তান।
তিনি ১৯৫৪ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই তার রাজনীতিতে হাতেখড়ি হয়। পরে তিনি রাজনীতির পাশাপাশি ঠিকাদারি পেশায় নিয়োজিত হন। ১৯৫৭ সাল থেকে সুনামের সঙ্গে তিনি ঠিকাদারি করেন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার বিজয়ী হন। এরপর টানা চারটি সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। ২০০১-২০০৬ মেয়াদে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেন।
ঢাকা,শুক্রবার ১৮ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের চারবারের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ১১টায় আমাদের অভিভাবক আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন। তার জানাজা ও দাফনের সময় পরে জানিয়ে দেওয়া হবে।
এদিকে আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রায়গঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক রাকিবুল করিম খান পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি আইনুল হকসহ অনেকে।

আব্দুল মান্নান তালুকদার ১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জ জেলার ধুবিল গ্রামে সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্ম নেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের মুসলিম জমিদার কাটার মহল পরগনার প্রতিষ্ঠাতা মুন্সি আব্দুর রহমান তালুকদারের বংশধর জমিদার ফজলার রহমান তালুকদারের পঞ্চম সন্তান।
তিনি ১৯৫৪ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই তার রাজনীতিতে হাতেখড়ি হয়। পরে তিনি রাজনীতির পাশাপাশি ঠিকাদারি পেশায় নিয়োজিত হন। ১৯৫৭ সাল থেকে সুনামের সঙ্গে তিনি ঠিকাদারি করেন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার বিজয়ী হন। এরপর টানা চারটি সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। ২০০১-২০০৬ মেয়াদে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেন।
ঢাকা,শুক্রবার ১৮ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock