ভুটানকে ৪-১ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-ভুটান আন্তর্জাতিক ম্যাচটি দুই ভেন্যু মিলিয়ে শেষ হয়েছে। ম্যাচের প্রথমার্ধ হয়েছে কিংস অ্যারেনায় ও দ্বিতীয়ার্ধ হয়েছে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে।ম্যাচে হ্যাটট্রিক করেছেন শান্তি মার্ডি।
মঙ্গলবার (১৫ জুলাই) বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।আজকের ম্যাচটি একটি কারণে ফুটবল ইতিহাসে বিরলতম। সকাল থেকেই বৃষ্টির কারণে ভেজা মাঠেই শুরু হয় ম্যাচ। প্রথমার্ধ আয়োজিত হয় বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামে। তবে প্রথমার্ধের ম্যাচের পর প্রায় দেড় ঘন্টা খেলা বন্ধ থাকে। এরপর সিদ্ধান্ত আসে ম্যাচের বাকি অংশ হবে বসুন্ধরার অনুশীলন মাঠে।

এক ম্যাচে দুই ভেন্যুর এমন নজির এর আগে দেখা যায়নি। প্রথমার্ধের বিরতির পর প্রথমে ৩০ মিনিট মাঠ পর্যবেক্ষণের জন্য সময় নেওয়া হয়। এরপর ম্যাচ কমিশনার আরও ৩০ মিনিট সময় বাড়ান মাঠ পর্যবেক্ষণের জন্য। এর বেশকিছু সময় পরে সিদ্ধান্ত হয় বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন ভেন্যুতে ম্যাচ পরিচলানা করার।

আজ একাদশে ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরুতে সুবিধা করতে পারছিল না। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তৃষ্ণা রানি সরকার। সপ্তম মিনিটে তার শট ভুটান গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বাংলাদেশকে এগিয়ে দেন শান্তি মার্ডি। সেই এক গোল নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে খেলা শুরু হওয়ায় দুই দলের খেলাতেই ভিন্নতা দেখা যায়। শুরুতেই (৫৩ মিনিটে) গোল শোধ করে সমতায় ফেরে ভুটান। সাংগাই ওয়াংমোর গোলে ফেরার স্বপ্ন দেখতে শুরু করে তারা। তবে তাদের সেই স্বপ্ন ভেঙে দেন শান্তি মার্ডি। প্রথমার্ধে দল এগিয়ে দেওয়া এই ফুটবলার দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।

শান্তির দ্বিতীয় গোলটি আসে কর্নার থেকে। ৭৬তম মিনিটে বদলি নামা মুনকি আক্তার স্বাগতিকদের তৃতীয় গোল উপহার দেন। একক প্রচেষ্টায় বল নিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে মুনকি গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত ফিনিশ করেন।

৭৯ মিনিটে শান্তি মার্ডি হ্যাটট্রিক পূর্ণ করেন। সতীর্থের ক্রসে শান্তি বক্সে ঢুকে জোরালো শটে জাল কাঁপান। আর তাতে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বাংলাদেশ।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার ১৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুটানকে ৪-১ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-ভুটান আন্তর্জাতিক ম্যাচটি দুই ভেন্যু মিলিয়ে শেষ হয়েছে। ম্যাচের প্রথমার্ধ হয়েছে কিংস অ্যারেনায় ও দ্বিতীয়ার্ধ হয়েছে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে।ম্যাচে হ্যাটট্রিক করেছেন শান্তি মার্ডি।
মঙ্গলবার (১৫ জুলাই) বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।আজকের ম্যাচটি একটি কারণে ফুটবল ইতিহাসে বিরলতম। সকাল থেকেই বৃষ্টির কারণে ভেজা মাঠেই শুরু হয় ম্যাচ। প্রথমার্ধ আয়োজিত হয় বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামে। তবে প্রথমার্ধের ম্যাচের পর প্রায় দেড় ঘন্টা খেলা বন্ধ থাকে। এরপর সিদ্ধান্ত আসে ম্যাচের বাকি অংশ হবে বসুন্ধরার অনুশীলন মাঠে।

এক ম্যাচে দুই ভেন্যুর এমন নজির এর আগে দেখা যায়নি। প্রথমার্ধের বিরতির পর প্রথমে ৩০ মিনিট মাঠ পর্যবেক্ষণের জন্য সময় নেওয়া হয়। এরপর ম্যাচ কমিশনার আরও ৩০ মিনিট সময় বাড়ান মাঠ পর্যবেক্ষণের জন্য। এর বেশকিছু সময় পরে সিদ্ধান্ত হয় বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন ভেন্যুতে ম্যাচ পরিচলানা করার।

আজ একাদশে ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরুতে সুবিধা করতে পারছিল না। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তৃষ্ণা রানি সরকার। সপ্তম মিনিটে তার শট ভুটান গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বাংলাদেশকে এগিয়ে দেন শান্তি মার্ডি। সেই এক গোল নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে খেলা শুরু হওয়ায় দুই দলের খেলাতেই ভিন্নতা দেখা যায়। শুরুতেই (৫৩ মিনিটে) গোল শোধ করে সমতায় ফেরে ভুটান। সাংগাই ওয়াংমোর গোলে ফেরার স্বপ্ন দেখতে শুরু করে তারা। তবে তাদের সেই স্বপ্ন ভেঙে দেন শান্তি মার্ডি। প্রথমার্ধে দল এগিয়ে দেওয়া এই ফুটবলার দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে হ্যাটট্রিক পূরণ করেন।

শান্তির দ্বিতীয় গোলটি আসে কর্নার থেকে। ৭৬তম মিনিটে বদলি নামা মুনকি আক্তার স্বাগতিকদের তৃতীয় গোল উপহার দেন। একক প্রচেষ্টায় বল নিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে মুনকি গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত ফিনিশ করেন।

৭৯ মিনিটে শান্তি মার্ডি হ্যাটট্রিক পূর্ণ করেন। সতীর্থের ক্রসে শান্তি বক্সে ঢুকে জোরালো শটে জাল কাঁপান। আর তাতে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বাংলাদেশ।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার ১৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO