ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব-১১ নান্নুকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।
জানা যায়, নান্নু পাথর দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন।
নারায়ণগঞ্জ,মঙ্গলবার ১৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















