ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল (মিটফোর্ড) এলাকার সামনে জনসম্মুখে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যার ঘটনায় আরও একজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) সকালে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. টিটন গাজী। কোতয়ালী থানা পুলিশ টিটন গাজীকে গ্রেপ্তার করে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
ঢাকা,শনিবার ১২ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















