উন্নত ও আধুনিক ঝিনাইদহ” গড়ে তুলতে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মানুষের দোয়া, সমর্থন চেয়েছেন

“উন্নত ও আধুনিক ঝিনাইদহ” গড়ে তুলতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনের সকল মানুষের দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা চেয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, রেডিয়েন্ট ফার্মাসিক্যালসের চেয়ারম্যান,জাহেদী ফাউন্ডেশন ঝিনাইদহের পরিচালক ও ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোঃ নাসের শাহরিয়ার জাহেদী (মহুল)।

ঝিনাইদহ হরিনাকুন্ডুবাসীর প্রিয়নেতা মহুল এক খোলা বার্তায় উল্লেখ করেছেন – ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের এই ঝিনাইদহ। বিশ্ববিখ্যাত গণিতবীদ কে পি বসু,মরমী কবি লালন শাহ,পাগলাকানাই,বিপ্লবী বাঘা যতিন,কবি গোলাম মোস্তফা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এই ঝিনাইদহেরই কৃতিসন্তান।

ঝিনাইদহে জন্মগ্রহণ করে আমিও ধন্য।ঝিনাইদহের সাথে আমার নাড়ীর সম্পর্ক। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার পাশাপাশি বাবা- মায়ের দেয়া শিক্ষার মাধ্যমে নিজেকে আলোকিত করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতাই ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডুর মানুষের পাশে দাঁড়ানো। পেশাগত পর্যায়েও আমার মন জুড়ে থাকে ঝিনেদা,ঝিনেদার মানুষ।

আমার স্বপ্ন ও কর্মকান্ডের কেন্দ্রজুড়ে থাকে ঝিনাইদহের অগ্রগতি ও উন্নয়ন। ঝিনাইদহ- হরিনাকুন্ডু এলাকার মানুষের সাথে আমাদের কয়েক প্রজন্মের সুখ-দুঃখের সম্পর্ক। আমাদের পরিবার এই এলাকার মানুষের সুখ-দুঃখের চিরসাথী।

সে কারনেই,আমি ও আমাদের পরিবার এবং আপনাদের সকলকে সাথে নিয়ে এই এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

বর্তমানে আমাদের ঝিনাইদহ হরিনাকুন্ডু এলাকার রাজনীতি এবং মানুষ এক সংকটকাল অতিক্রম করছে।দূর্বৃত্তায়নের কারণে মাটি- মানুষ এবং জনগণের সম্পদ আজ আর কোনটিই নিরাপদ নয়।মূল্যবোধের সংকট এবং অশুভ শক্তি কর্তৃক রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারের কারনে সামগ্রিকভাবেই ঝিনাইদহ- হরিনাকুন্ডুর অধিবাসীগণ মহাসংকটে নিমজ্জিত।

দূর্নীতি-চাঁদাবাদী-তদ্বির, সন্ত্রাসী লালন,রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ ইত্যাদি কর্মকান্ডের মধ্যদিয়ে আমাদের নির্বাচনী এলাকা এক অশুভ অঞ্চলে পরিনত হয়েছে। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ চাই।

আমার পিতা ভাষাসৈনিক মরহুম জাহিদ হোসেন মুসামিয়া আজীবন কৃষক, শ্রমিক মেহনতি মানুষের জন্য নিবেদিত প্রাণ রাজনীতিবীদ হিসেবে আপনাদের পাশে থেকেছেন। পিতার দীক্ষা এবং অনুপ্রেরণায় আমি একই উদ্দেশ্যে রাজনীতিতে যুক্ত হয়েছি।

একটি গণমূখী রাজনীতির ধারাকে বেগবান করার লক্ষ্যে অব্যাহত ভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এই পশ্চাদপদ অঞ্চলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কর্মকান্ডকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন স্কুল- কলেজ- মাদ্রাসা প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উন্নয়ন সহযোগিতা,শিক্ষা বৃত্তি প্রদান ইত্যাদি কার্যক্রমে সব সময় নিজেকে সম্পৃক্ত রেখেছি যা ভবিষ্যতেও অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। বিগত দুই দশক ধরে আপনার আমার কার্যধারায় পাশে থেকে অকুণ্ঠ সমর্থণ দিয়েছেন।

আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।আমাদের প্রিয় ঝিনাইদহ -হরিনাকুন্ডু এলাকা আজ বহু সমস্যায় জর্জরিত।আমরা এসকল সমস্যার সমাধান চাই। আমরা চাই স্বচ্ছ ও জবাবদিহিতাসম্পন্ন ও গণপ্রতিনিধিত্ব।এই এলাকার মেহনতি ও খেটে খাওয়া মানুষের জন্য চাই শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের সুযোগ- সুবিধা।

চাই নারী শিশু ও যুবকদের জন্য একটি নিরাপদ এলাকা।চাই একটি সন্ত্রাস ও মাদকমুক্ত সম্মানজনক জীবনযাপনের পরিবেশ। আপনাদের সাথে নিয়ে আমি একটি দূর্নীতিমুক্ত,আধুনিক ও পরিচ্ছন্ন জনপদ গড়ে তুলতে চাই আমাদের এই ঝিনাইদহ হরিনাকুন্ডু এলাকা। আমি আমার শৈশবে দেখেছি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সম্প্রতি আন্তরিকতায় পরিপূর্ণ এক ঝিনাইদহ।

সম্মান ও স্নেহ নিয়ে গড়ে তোলা সামাজিক অনুশাসনের এক সুশৃঙ্খল জনপদ। আপনাদের সাথে নিয়ে আমি সেই হারিয়ে যাওয়া সামাজিক ব্যবস্থা পূর্ণপ্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি সুস্থ ও ইতিবাচক ধারা তৈরি এবং ঝিনাইদহ রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনার জন্য আমি দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ঝিনাইদহ- হরিনাকুন্ডু ২ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি।আমি আশা এবং বিশ্বাস করি আপনারা আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমাকে বিজয়ী করতে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন।

আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আপনাদেরই সহযোগিতায় আমি গত দুই দশকের অধিককাল এই এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ ও নানামূখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে চলেছি। আমার এই কর্মপ্রচেষ্টা আজীবন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

আপনারা আমাকে নির্বাচিত করলে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সংসদ সদস্য হিসেবে সরকারি বরাদ্দের সঠিক ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে আমাদের প্রিয় ঝিনাইদহ জেলাকে একটি উন্নত ও আধুনিক ঝিনাইদহ হিসেবে গড়ে তুলতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ঝিনাইদহ- হরিনাকুন্ডুর সর্বস্তরের মানুষের কল্যাণে আমি আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনাদের সকলের দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা চাই।

আসুন আমরা সবাই মিলে সুন্দর ও সমৃদ্ধ ঝিনাইদহ- হরিনাকুন্ডু গড়ে তুলি। তিনি নির্বাচিত হলে ঝিনাইদহ হরিনাকুন্ডুবাসীর জন্য রাস্তা ব্রিজ ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেলপথ অগ্রাধিকারের ভিত্তিতে গড়ে তুলবেন।

সরকারের উদ্যোগে যদি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ না আনতে পারেন তাহলে ব্যক্তিগত উদ্যোগে অথবা জাহেদী ফাউন্ডেশনের সৌজন্যে ঝিনাইদহে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে তুলবেন বলে ঈগল প্রতিকের বিভিন্ন পথসভায় উপস্থিত হাজার হাজার মানুষের মাঝে প্রতিশ্রুতি দেন।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি ।
ঝিনাইদহ,বুধবার ০৩ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত ও আধুনিক ঝিনাইদহ” গড়ে তুলতে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মানুষের দোয়া, সমর্থন চেয়েছেন

“উন্নত ও আধুনিক ঝিনাইদহ” গড়ে তুলতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনের সকল মানুষের দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা চেয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, রেডিয়েন্ট ফার্মাসিক্যালসের চেয়ারম্যান,জাহেদী ফাউন্ডেশন ঝিনাইদহের পরিচালক ও ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোঃ নাসের শাহরিয়ার জাহেদী (মহুল)।

ঝিনাইদহ হরিনাকুন্ডুবাসীর প্রিয়নেতা মহুল এক খোলা বার্তায় উল্লেখ করেছেন – ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের এই ঝিনাইদহ। বিশ্ববিখ্যাত গণিতবীদ কে পি বসু,মরমী কবি লালন শাহ,পাগলাকানাই,বিপ্লবী বাঘা যতিন,কবি গোলাম মোস্তফা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এই ঝিনাইদহেরই কৃতিসন্তান।

ঝিনাইদহে জন্মগ্রহণ করে আমিও ধন্য।ঝিনাইদহের সাথে আমার নাড়ীর সম্পর্ক। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার পাশাপাশি বাবা- মায়ের দেয়া শিক্ষার মাধ্যমে নিজেকে আলোকিত করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতাই ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডুর মানুষের পাশে দাঁড়ানো। পেশাগত পর্যায়েও আমার মন জুড়ে থাকে ঝিনেদা,ঝিনেদার মানুষ।

আমার স্বপ্ন ও কর্মকান্ডের কেন্দ্রজুড়ে থাকে ঝিনাইদহের অগ্রগতি ও উন্নয়ন। ঝিনাইদহ- হরিনাকুন্ডু এলাকার মানুষের সাথে আমাদের কয়েক প্রজন্মের সুখ-দুঃখের সম্পর্ক। আমাদের পরিবার এই এলাকার মানুষের সুখ-দুঃখের চিরসাথী।

সে কারনেই,আমি ও আমাদের পরিবার এবং আপনাদের সকলকে সাথে নিয়ে এই এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

বর্তমানে আমাদের ঝিনাইদহ হরিনাকুন্ডু এলাকার রাজনীতি এবং মানুষ এক সংকটকাল অতিক্রম করছে।দূর্বৃত্তায়নের কারণে মাটি- মানুষ এবং জনগণের সম্পদ আজ আর কোনটিই নিরাপদ নয়।মূল্যবোধের সংকট এবং অশুভ শক্তি কর্তৃক রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারের কারনে সামগ্রিকভাবেই ঝিনাইদহ- হরিনাকুন্ডুর অধিবাসীগণ মহাসংকটে নিমজ্জিত।

দূর্নীতি-চাঁদাবাদী-তদ্বির, সন্ত্রাসী লালন,রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ ইত্যাদি কর্মকান্ডের মধ্যদিয়ে আমাদের নির্বাচনী এলাকা এক অশুভ অঞ্চলে পরিনত হয়েছে। আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ চাই।

আমার পিতা ভাষাসৈনিক মরহুম জাহিদ হোসেন মুসামিয়া আজীবন কৃষক, শ্রমিক মেহনতি মানুষের জন্য নিবেদিত প্রাণ রাজনীতিবীদ হিসেবে আপনাদের পাশে থেকেছেন। পিতার দীক্ষা এবং অনুপ্রেরণায় আমি একই উদ্দেশ্যে রাজনীতিতে যুক্ত হয়েছি।

একটি গণমূখী রাজনীতির ধারাকে বেগবান করার লক্ষ্যে অব্যাহত ভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এই পশ্চাদপদ অঞ্চলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কর্মকান্ডকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন স্কুল- কলেজ- মাদ্রাসা প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উন্নয়ন সহযোগিতা,শিক্ষা বৃত্তি প্রদান ইত্যাদি কার্যক্রমে সব সময় নিজেকে সম্পৃক্ত রেখেছি যা ভবিষ্যতেও অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। বিগত দুই দশক ধরে আপনার আমার কার্যধারায় পাশে থেকে অকুণ্ঠ সমর্থণ দিয়েছেন।

আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।আমাদের প্রিয় ঝিনাইদহ -হরিনাকুন্ডু এলাকা আজ বহু সমস্যায় জর্জরিত।আমরা এসকল সমস্যার সমাধান চাই। আমরা চাই স্বচ্ছ ও জবাবদিহিতাসম্পন্ন ও গণপ্রতিনিধিত্ব।এই এলাকার মেহনতি ও খেটে খাওয়া মানুষের জন্য চাই শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের সুযোগ- সুবিধা।

চাই নারী শিশু ও যুবকদের জন্য একটি নিরাপদ এলাকা।চাই একটি সন্ত্রাস ও মাদকমুক্ত সম্মানজনক জীবনযাপনের পরিবেশ। আপনাদের সাথে নিয়ে আমি একটি দূর্নীতিমুক্ত,আধুনিক ও পরিচ্ছন্ন জনপদ গড়ে তুলতে চাই আমাদের এই ঝিনাইদহ হরিনাকুন্ডু এলাকা। আমি আমার শৈশবে দেখেছি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সম্প্রতি আন্তরিকতায় পরিপূর্ণ এক ঝিনাইদহ।

সম্মান ও স্নেহ নিয়ে গড়ে তোলা সামাজিক অনুশাসনের এক সুশৃঙ্খল জনপদ। আপনাদের সাথে নিয়ে আমি সেই হারিয়ে যাওয়া সামাজিক ব্যবস্থা পূর্ণপ্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি সুস্থ ও ইতিবাচক ধারা তৈরি এবং ঝিনাইদহ রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনার জন্য আমি দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ঝিনাইদহ- হরিনাকুন্ডু ২ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি।আমি আশা এবং বিশ্বাস করি আপনারা আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমাকে বিজয়ী করতে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন।

আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আপনাদেরই সহযোগিতায় আমি গত দুই দশকের অধিককাল এই এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ ও নানামূখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে চলেছি। আমার এই কর্মপ্রচেষ্টা আজীবন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

আপনারা আমাকে নির্বাচিত করলে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সংসদ সদস্য হিসেবে সরকারি বরাদ্দের সঠিক ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে আমাদের প্রিয় ঝিনাইদহ জেলাকে একটি উন্নত ও আধুনিক ঝিনাইদহ হিসেবে গড়ে তুলতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ঝিনাইদহ- হরিনাকুন্ডুর সর্বস্তরের মানুষের কল্যাণে আমি আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনাদের সকলের দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা চাই।

আসুন আমরা সবাই মিলে সুন্দর ও সমৃদ্ধ ঝিনাইদহ- হরিনাকুন্ডু গড়ে তুলি। তিনি নির্বাচিত হলে ঝিনাইদহ হরিনাকুন্ডুবাসীর জন্য রাস্তা ব্রিজ ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেলপথ অগ্রাধিকারের ভিত্তিতে গড়ে তুলবেন।

সরকারের উদ্যোগে যদি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ না আনতে পারেন তাহলে ব্যক্তিগত উদ্যোগে অথবা জাহেদী ফাউন্ডেশনের সৌজন্যে ঝিনাইদহে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে তুলবেন বলে ঈগল প্রতিকের বিভিন্ন পথসভায় উপস্থিত হাজার হাজার মানুষের মাঝে প্রতিশ্রুতি দেন।
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি ।
ঝিনাইদহ,বুধবার ০৩ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock