চট্টগ্রামের জামালখানে কোতোয়ালী থানাধীন ইউরেকা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ওই ভবনের সপ্তম তলার জানালা দিয়ে আগুন দেখা গেছে। তবে উপরের দুইটি ফ্লোর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে— সেটি জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। বিস্তারিত পরে জানাতে পারব।’
চট্টগ্রাম,মঙ্গলবার ০৮ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















