বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন,জাতীয় নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যাানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বা আনুপাতিক হারে নির্বাচন চায়।
শনিবার (৫ জুলাই ২০২৫) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এই সমাবেশে এনসিপির নেতাদের উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা সালাউদ্দিন বলেন, মৌলিক সংস্থার না হলে, বিচার না হলে, নির্বাচন করবে না। তারা বলেছে,ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না। পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবেন না।
বিএনপির এই নেতা বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে কয়েক দিন আগে কয়েকটি দল সমাবেশ করেছেন। তারা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষেও অনুপাতিক হারে নির্বাচন চায়।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন বলেন, চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলতো। এই চেতনার কথা বলবেন না। চেতনা বিক্রি করবেন না। জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সংস্কার এবং বিচার এর নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন। গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শনিবার ০৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















