বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিরাজমান সংকটকালে দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটাই দেশের জন্য গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) সুসান রাইলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন।
এদিন বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন।
বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠকে বাংলাদেশের নির্বাচন এবং এর প্রস্তুতি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অস্ট্রেলিয়া তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। অস্ট্রেলিয়া চাচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এজন্য এরই মধ্যে তারা নির্বাচন কমিশনকে সহায়তা করে যাচ্ছে এবং এই সহায়তা অব্যাহত রাখবে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন,অস্ট্রেলিয়ার আমাদের দেশের যারা আছেন। এখানে দুই দেশের মধ্যে কিছু সমস্যা আছে। আগামী দিনের এসব সমস্যা কিভাবে সমাধান হবে। এই বিষয়ে আলোচনায় উঠে এসেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দু দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। কোথায়-কোথায় সহযোগিতা করা যায়। সে বিষয়েও আলোচনা হয়েছে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ০৩ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















