পটুয়াখালীর কলাপাড়ায় লামিয়া (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নে ছোট বালিয়াতলী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত লামিয়া ওই গ্রামের মো. বাহার শিকদারের মেয়ে। স্থানীয় ও পুলিশের তথ্য অনুযায়ী, তার মা হালিমা বেগম বাড়ির সামনের পুকুর পাড়ের একটি চাম্বল গাছে সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান। এসময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয় এবং পুলিশে খবর দেয়। ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,মঙ্গলবার ০১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















