বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন,সংস্কার এমনভাবে তারা (জাতীয় ঐক্যমত্য কমিশন) করতে চাচ্ছেন যে, সংবিধানে আমরা এমন সংস্কার বিলুপ্ত না করতে পারে।সেটা তো বাইবেল নয়,ধর্মগ্রন্থ নয়।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে। এমনটা হলে ঐক্যমত্য কিভাবে হবে। তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা।
সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে আমরা এখন সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছি। সংস্কার এখন এমন অবস্থা হয়েছে যে আমি মাননীয় সংস্কৃতি উপদেষ্টা কে বলেছিলাম। একটা কবিতা লিখে ফেলেন। হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য, আর কতকাল আলাপ-আলোচনা করিবে,খানা-পিনা খাইবে সংস্কার করার জন্য।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন,আমরা ৩১ দফা এমন সব উইন্ডোজ ওপেন করে রেখেছি যেখানে জাতির জন্য। জনগণের জন্য যা কিছুই কল্যাণকর হবে সেই সমস্ত সংস্কার আমরা ধারণ করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রথম রাষ্ট্রীয় সংস্কার হয়েছে।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এখন আমরা সংবিধান সংস্কারের কথা বলছি । বিভিন্ন আইন সংস্কারের কথা বলছে আমরা অঙ্গীকারবদ্ধ।
বিএনপির এই শীর্ষ নেতা সালাউদ্দিন বলেন, আমরা এমন সংস্কার করবো যে সংস্কার ১০ হতে ২০ বছর পরে আপনাদের হাত ধরে। নতুন প্রজন্মের হাত ধরে নতুন চাহিদা ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হবে। সেটাই হচ্ছে সংস্কার।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,রোববার ২৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















