শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, করোনা এবং ডেঙ্গু নিয়ে যে উদ্বেগ তা নিরসনে আমরা ব্যবস্থা নিয়েছি। প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।পরীক্ষার্থীদের সবার মুখে মাস্ক দেখেছি।
এইচএসসি পরীক্ষার শুরুর দিন বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, করোনা এবং ডেঙ্গুর ব্যাপারে আমাদের যে বিধিমালা সব মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। যতটুকু সম্ভব সবই করা হয়েছে। সবাই মাস্ক পরেছে। একইসঙ্গে ডেঙ্গুর বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপরে জোর দেওয়া হয়েছে। ডিটেইলস প্ল্যানিংয়ের মাধ্যমে এসব কাজ করা হয়েছে।
যানজট নিয়ে তিনি বলেন, বেশির ভাগ প্রতিষ্ঠান রাস্তার পাশে। ফলে খুব একটা সমস্যা হবে বলে মনে করি না।
বন্যার পানি বেড়ে গেলে সেখানে সমস্যা হবে কি না, এসব বিষয় মাথায় নিয়ে আমরা রুটিন করেছি। এরপরও বন্যা হলে ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে তিনি বলেন, আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে ফলাফল দিতে পারবো।
ঢাকা,বৃহস্পতিবার ২৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















